ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ২৩-২-২০২২ বিকাল ৬:২৭

গাজীপুরের শ্রীপুরের পাথারপাড়া গ্রামে এক নারী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে ধর্ষণের শিকার ওই নারী পোশাক শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আসাদ মিয়া তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। গত বৃহস্পতিবার রাতে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. কামরুল হোসেনের বাড়িতে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণর ঘটনায় কামরুলকে সহযোগিতার জন্য অভিযুক্ত করেন ওই নারী। পরদিন সকালে ধর্ষণের বিচার চাইতে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে গেলে তাকে দিনভর আটকে রেখে মারধর করে অভিযুক্ত ধর্ষকের ছোট ভাই আশ্রাফ মিয়াসহ অজ্ঞাত কিছু লোকজন। পরে মামলা না করতে হুমকি দিয়ে রাতের বেলা বাড়ি থেকে বের করে দেয়া হয়।

ওই নারী পোশাক শ্রমিক বলেন, এ ঘটনায় তিনি অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ এখনো মামলা নেয়নি। অভিযোগ দিয়ে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত কামরুল ইসলাম বলেন, আসাদ মিয়া বলেছে ওই নারী পোশাক শ্রমিক তার বান্ধবী হয়। সেই সুবাদে তাকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছি। পরে তারা এখানে হয়তো শারীরিক সম্পর্ক গড়েছে। তবে তিনি এ ঘটনায় জড়িত নন বলে দাবি করেন। 

অভিযুক্ত ধর্ষক আসাদ মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার ভাই আশ্রাফ মিয়া বলেন, তার ভাইয়ের সাথে ওই নারীর কোনো সম্পর্ক নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ