ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না বাংলাদেশিরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১১:০

যুদ্ধ শুরুর আশঙ্কায় গত সপ্তাহে ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছিল পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস। কিন্তু তাতে তেমন সাড়া মেলেনি। ইউক্রেন প্রবাসী বাংলাদেশিরা এখনই ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন না।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইউক্রেন প্রবাসী প্রায় ৫০০ বাংলাদেশি পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ইউক্রেন ছাড়তে চাইলে কী ধরনের সহযোগিতা দেয়া হতে পারে, সে বিষয়ে জানতে চাচ্ছেন। পোল্যান্ড দূতাবাস এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। পোল্যান্ড সরকার এরই মধ্যে জানিয়েছে, ইউক্রেন থেকে বাংলাদেশিরা তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য পোল্যান্ডে ১৫ দিনের ভিসা পাবেন।

ইউক্রেনের রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ফাত্তাহ খান গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকাগুলোয় আতঙ্ক থাকতে পারে কিন্তু রাজধানী কিয়েভে পরিস্থিতি স্বাভাবিক। তার বিশ্ববিদ্যালয়ে এখনো অনলাইন ক্লাস চলছে। ইউক্রেনে বাংলাদেশির সংখ্যা কত, সে বিষয়ে তথ্য নেই। তবে সবাই চান, ইউরোপের ভালো একটি দেশে যেতে। এই পরিস্থিতিতে কেউ ফিরতে চান না বলেও তিনি জানান।

পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেনের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, ইউক্রেনে আনুমানিক হিসাবে প্রায় এক থেকে দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তারা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। রাষ্ট্রদূত বলেছেন, তারা (বাংলাদেশিরা) পুরো ইউক্রেনে ছড়িয়ে-ছিটিয়ে আছেন এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেখানেও অনেক বাংলাদেশি আছেন, শিক্ষার্থী আছেন।

রাষ্ট্রদূত বলেন, যদিও শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে। কিন্তু পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে ইউক্রেন ছাড়ার কথা ভাবছেন এবং ছাড়ছেনও।

তবে বাংলাদেশি সম্প্রদায়ের কয়েকজন জানিয়েছেন, যারা বৈধভাবে আছেন বা অন্যত্র যাওয়ার সামর্থ্য ও সুযোগ আছে তাদের জন্য ইউক্রেন ছাড়ার সিদ্ধান্ত নেয়া সহজ। বাকিরা আপাতত ইউক্রেনেই থাকার কথা ভাবছেন।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা