ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিবর্ণ ইউনাইটেড পেল স্বস্তির ড্র


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১১:৫৫

বিবর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড বদলালো না চ্যাম্পিয়ন্স লিগেও। অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে গেল শুরুতে। আক্রমণের ধারা ধরে রাখল পরও। মাঝে তাদের জন্য বাধা হলো ক্রসবার। শেষদিকে এসে গোল পেয়ে গেল ম্যান ইউনাইটেড। মাঠ ছাড়ল স্বস্তির ড্র নিয়ে।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাটলেটিকো মাদ্রিদ। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে যায় ম্যাচের সপ্তম মিনিটে। কর্নার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। বল পেয়ে রেনান লোদির ক্রস বাড়ান ডি বক্সে। সেখানে শরীরটা শূন্য ভাসিয়ে ফেলিক্সের ডাইভিং হেডে বল পোষ্টের ভেতরের দিকে লেগে গোল হয়।

গোলের উদ্দেশ্যে প্রথম শট নিতে ১৫ মিনিট লাগে ইউনাইটেডের। ডি-বক্সের বাইরে থেকে ব্রুনো ফার্নান্দেজের শট ডিফেন্ডার স্তেফান সাভিচের গায়ে লেগে পোস্টের বাইরে দিয়ে যায়। ৩৭তম মিনিটে প্রথমবারের মতো রোনালদো গোলমুখে শট নিতে গেলেও বল যায় বাইরে দিয়ে। 

এরপর তাকে ফাউল করা হয়। রেফারি কার্ড না দেখানোয় তিনি দেখান ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রথমার্ধে অ্যাটলেটিকোর গোল পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি ইউনাইটেড, গোলমুখেই শট নেয় দুটি। অন্যদিকে অ্যাটলেটিকো আট শটের একটি রাখে লক্ষ্যে। 

দ্বিতীয়ার্ধের শুরুর সময়টাতেই দুই দলই ছিল বিবর্ণ। ইউনাইটেডের ভাগ্য খুলে এলেঙ্গা মাঠে নামলে। ৭৫তম মিনিটে র‌্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে কোচ রাঙ্কনিক। মাঠে নামার পাঁচ মিনিট পর দলকে এগিয়েও দেন তিনি। ফার্নান্দেজের দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ১৯ বছর বয়সী এই সুইডিশ ফরোয়ার্ড। 

এটিই ইউনাইটেডের লক্ষ্যে প্রথম শট। শেষদিকে আঁতোয়ান গ্রিজম্যানের একটি শট গোলপোস্টে লাগলে হতাশ হতে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের। বিবর্ণ ম্যানচেস্টার ইউনাইটেড পায় স্বস্তির ড্র।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগে দিনের আরেক ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বেনফিকা ও আয়াক্স।

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান