ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

এমবাপেকে ধীরে ধীরে ভালোভাবে চিনছেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১১:৫৮

নিয়মিত পারফর্ম করছেন কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি সে তুলনায় নিষ্প্রভ। তবে দুজনের বোঝাপড়াটা যে দিন দিন বাড়ছে, এটা স্পষ্ট হচ্ছে প্রতি ম্যাচেই। চলতি মৌসুম শুরুর আগেই আর্জেন্টাইন তারকা যোগ দিয়েছিলেন পিএসজিতে। নেইমার ও ডি মারিয়ার সঙ্গে আগে থেকেই সখ্যতা থাকলেও এমবাপের সঙ্গে পরিচয় ছিল না।

ডি মারিয়ার সঙ্গে জাতীয় দলে খেলেছেন, নেইমারের সঙ্গে বন্ধুত্ব হয় বার্সেলোনায় খেলার সময়। এখন ধীরে ধীরে এমবাপের সঙ্গেও সখ্যতা বাড়ছে বলে জানিয়েছেন লিওনেল মেসি। পিএসজির সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তার সঙ্গে মাঠে এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তিনি বলেছেন, ‘জাতীয় দল থেকে আমি ডি মারিয়াকে চিনি, নেইমারের সঙ্গেও বার্সেলোনায় খেলেছি। শুধু এমবাপেকেই মাঠে বা মাঠের বাইরে চিনতাম না। কিন্তু আস্তে আস্তে আমরা একে অপরকে আরও ভালোভাবে চিনছি। সবকিছুর উপরে চেষ্টা করছি মাঠে কীভাবে একজন-আরেকজনকে ভালোভাবে চেনা যায় ও আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি।’

‘অবশ্যই মাঠে সেরাদের সঙ্গে থাকতে পারাটা সুন্দর ব্যাপার। লম্বা সময় ধরে বার্সেলোনায় এটা করার সৌভাগ্য আমার হয়েছে, এখন প্যারিসেও করছি। এটা করতে পেরে আমি আনন্দিত।’

চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা অনেকদিন ধরেই দেখে আসছে পিএসজি। এজন্য খরচ করছে কাড়ি কাড়ি টাকাও। কিন্তু অধরা শিরোপাটা ধরা দিচ্ছে না তাদের। চ্যাম্পিয়ন্স লিগকে জটিল টুর্নামেন্ট বলছেন মেসি, তবে পিএসজির পক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব বলেই মনে করেন তিনি।

আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা জটিল ব্যাপার কারণ এখানে সেরারা আছে। যেকোনো ভুলেই আপনি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন এত বড় দলের বিপক্ষে খেলে। আমার মনে হয় এমন একটা দল আছে যেটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব। আমরা খুবই রোমাঞ্চিত আর খুব করেই এটা জিততে চাই।’

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি