নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধীর লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়ায় এক প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার একটি দোতলা বাড়ির নিচতলা থেকে বাবু শিকদার (৩৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার শিকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশে একটি দুতলা বাড়ির নিচতলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি মুঠোফোনে দৈনিক সকালের সময়কে নিশ্চিত করে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী। তার একটি পা ছিল না। তিনি নিখোঁজ ছিলেন কয়েকদিন যাবৎ। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে গলায় একটি দাগ রয়েছে। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার