ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে খড়ের মূল্য বৃদ্ধিতে স্বস্তিতে কৃষক, বিপাকে খামারিরা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ৩:২৪
টানা কয়েক মৌসুম ধরে ধানের সাথে পাল্লা দিয়ে খড়ও বিক্রি হচ্ছে। ধান ও খড়ের দাম মোটামুটি সন্তোষজনক। তবে ফুলছড়িতে কৃষকরা ধান ও খড়ের বাজার চাঙ্গায় স্বস্তিতে রয়েছেন। হঠাৎ খড়ের (গোখাদ্য) বাজার চাঙ্গা হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহ আগেও ১ হাজার খড়ের আঁটির মূল্য ছিল ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা। খড়ের বর্তমান বাজার মূল্য ৬ হাজারে গিয়ে ঠেকেছে। প্রতি পিস খড় আঁটি বিক্রি হচ্ছে ৬টাকা করে। হঠাৎ খড়ের বাজার বৃদ্ধিতে বিপাকে পড়েছেন খামারিরা।উদাখালি ইউনিয়নে উত্তর বুড়াইল গ্রামের কৃষক হাজী মোঃ কাশেম আলী জানিয়েছেন, চলতি ইরি-বোরো মৌসুমেও এখন হঠাৎ করে খড়ের সবোর্চ্চ দাম উঠায় ক্ষতিগ্রস্ত কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে আশা করছেন তারা।
 
এদিকে গাইবান্ধা জেলা সদরসহ উড়িয়া, উদাখালী, কঞ্চিপাড়া, ফুলছড়ি উপজেলার কালীর বাজার হতে প্রতিদিন খড় ক্রয় করতে ট্রাক, ভটভটি, ট্রলি, ভ্যান ও ঘোড়ার গাড়ি নিয়ে দুর-দুরান্তের থেকে চলে আসছেন কৃষক ও ব্যবসায়ীরা। তারা খড় ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
 
খড় ব্যবসায়ীরা জানিয়েছেন, গাইবান্ধা জেলার গো খামারিরা খড় ক্রয় করছেন। তাই খড়ের চাহিদা বেড়ে দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়ে দুই-তিনগুণ বেশি দিয়ে বিক্রি হচ্ছে।
 
উপজেলার কেতকীর হাট  গ্রামের কৃষক আমির আলী বলেন, আমার ইরি-বোরো ধানের খড়ের আটি প্রতি ৪টাকা করে বিক্রি করেছি। আর যে খড় রয়েছে তা দিয়ে নিজের গরুর চাহিদা পূরণ হবে।
 
দক্ষিণ উদাখালী গ্রামের রিপন মিয়া বলেন, বিগত আমন মৌসুমের সকল খড়ের আঁটি জমা রয়েছে, যা দিয়ে ৩টি চৌচালা ঘর তৈরি করেছি। এতে বৃষ্টিতেও আঁটি নষ্ট হবে না। ভালো দাম পেলে বিক্রি করব।
 
ফুলছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি আতোয়ার রহমান বলেন, ধান চাষ করে খড়ে বাড়তি লাভ হয় কৃষকের। ধানের দামের পাশাপাশি খড়ের বাজার চাঙ্গা থাকায় স্বস্তিতে কৃষকরা।
 
দক্ষিণ বুড়াইল গ্রামের খামারি মো. গোলাম হোসেন বলেন, আমার খামারে পাঁচটি গরু ছিল। হঠাৎ করে গোখাদ্যের দাম বৃদ্ধিতে আমি তিনটি গরু বিক্রি করে দিয়েছি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার