কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল ১৬ কেজি ওজনের বাঘাইড়
কুড়িগ্রামের উলিপুরের ব্রহ্মপুত্র নদে একটি বাঘাইড় ধরেছেন ওই এলাকার এক জেলে। মাছটির ওজন ১৬ কেজি। এত বেশি ওজনের বড় একটি বাঘাইড় ধরা পড়ায় এলাকার জেলেদের আনন্দের যেন সীমা নেই। মাছটি গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে ধরা পড়ে। উপজেলার হাতিয়া ইউনিয়নের চরবাগুয়াা গ্রামের জেলে আছর উদ্দিন মাছটি শিকার করেন।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে ভ্যানযোগে সকাল ৯টায় বিক্রি করার জন্য মাছটি নিয়ে আসেন মাঝি।
মাঝি আছর উদ্দিন বলেন, বাঘাইড়টির ওজন ১৬ কেজি ২০০ গ্রাম। ব্রহ্মপুত্র নদে প্রায়ই এ ধরনের বড় জাতের বাঘাইড় ধরা পড়ে। মাছটি এক হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি করা হবে। পরে আড়ত থেকে মাছ ব্যবসায়ী কৃষ্ণু চন্দ্র এক হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় বিক্রি করেন।
এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানান, বাঘাইড় একটি সংকটাপন্ন প্রজাতির মাছ। মৎস্য আইনে এটি শিকারের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে ছোট আকৃতির বাঘাইড় না ধরে বড় আকৃতির বাঘাইড় শিকারে কোনো বিধিনিষেধ নেই।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন