সে যেন মানবতার ফেরিওয়ালা
নিরাঅংকার, সদালাপী, পরোপকারী সকলের পরিচিত জয়পুরহাটের পাঁচবিবির মাতাইশ মঞ্জিল চৌধুরী পল্লীর মৃত মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে চৌধুরী খাইরুজ্জামান (৬৪)। ৬ বোনের একজন মারা গেলেও খাইরুজ্জামান বাবা-মার আদরের সন্তান তিনি। তার স্ত্রী রেজিয়া খাতুন পাঁচবিবি মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত।
বাবার রেখে যাওয়া অনেক সম্পদের মালিক তিনি। ২৩ বছরের সংসার জীবন অতিক্রম করলেও তিনি নিঃসন্তান। এ কারণে তিনি আয়ের সিংহভাগ অর্থই সমাজের গরিব-দুখী লোকজন বিশেষ করে অসহায় ছোট শিশুদের বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করেন। তার বাসায় কেউ কোনো কাজে গেলে কিছু না খেয়ে তাকে বাসা থেকে যেতে দেন না তিনি। বাইরে চলাফেরার সময় তার সঙ্গে থাকা ব্যাগভর্তি ছোটদের জন্য বিস্কুট, চানাচুর, চকোলেট, কেক এবং বড়দের জন্য প্রকারভেদে বিভিন্ন খাবার বিতরণ করেন। তিনি বাসাতেও যেমন, বাইরেও তেমন। চলার পথে এসব খাবার বিতরণ করেন। তিনি যেন অন্যকে খাইয়েই খুশি হন। নিঃসন্তান এ উদার মনের মানুষটি নিভৃতেই একাকী বসবাস ও চলাফেরা করেন।
প্রতিবেশী মোতাহার হোসেন মণ্ডল বলেন, তিনি খুব ভালো মনের মানুষ। প্রতিদিন মসজিদে ফজরের নামাজের পর বাসার সামনেই পারিবারিক কবরস্থানের চারপাশে পড়ে থাকা গাছের পাতাসহ ময়লা-আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন। বাবা-মার কবরের পাশে নীরবে দাঁড়িয়ে সবার জন্য মোনাজাত করেন। এছাড়া তার বাসা এবং বাসার চারপাশের রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। সে নিজের কাজ নিজেই করতে পছন্দ করেন। অন্যকে কোনো কাজের জন্য হুকুম কম করেন।
চৌধুরী খাইরুজ্জামান স্ত্রীকে নিয়ে বিশাল একটি বাসায় বসবাস করলেও তার আরো ৩টি পাকা বাড়ি আছে। তার বাসায় হীড বাংলাদেশ ও গ্যাক নামে ২টি এনজিওর অফিস রয়েছে।
হীড বাংলাদেশ এনজিওর ম্যানেজার চান মোহন বলেন, আমি অনেক জায়গায় চাকরি করেছি। এমন ভালো বাসার মালিক পাইনি। প্রতিদিন দুবার অফিসে এসে আমাদের খোঁজখবর নেন এবং জানতে চান কোনো সমস্যা আছে কি-না। বিশেষ করে ঈদ ও পূজার সময় অফিস কয়েক দিন বন্ধ থাকলে অফিস চুরির ভয়ে অতিপ্রয়োজনীয় কাগজপত্রের জন্য আমরা আতংকে থাকি। কিন্ত চৌধুরী সাহেবের জন্য আমাদের সে চিন্তা করতে হয় না। অফিস বন্ধের সময় তিনি দেখভাল করেন।
চৌধুরী খাইরুজ্জামান বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। তবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজকে সমর্থন করি। আমার যেহেতু কোনো সন্তান নেই তাই বাকি জীবন সমাজের গরিব-দুখী মানুষের সেবা করে যাব।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied