ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পোল্যান্ডে আশ্রয় নিতে পারবেন ইউক্রেনে থাকা বাংলাদেশিরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৬:৫০

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা পোল্যান্ড যেতে ইচ্ছুক তাদের সেখানে আশ্রয় দিতে কাজ করছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে যাদের পাসপোর্ট নেই তাদেরও ভিসার ব্যবস্থা করে দেবে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশি পোল্যান্ড যেতে চান, তাদের সেখানে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য আমাদের দূতাবাস কাজ করছে। পোল্যান্ড দূতাবাস জানিয়েছে, পোল্যান্ড সরকারের সঙ্গে আমাদের রাষ্ট্রদূত আলাপ করেছেন, যেন বাংলাদেশিদের সেখানে আশ্রয় দেয়া হয়। যাদের পাসপোর্ট নেই, তারাও যেন সেখানে যেতে পারেন তার ব্যবস্থা চলছে।

এ‍ই কর্মকর্তা জানান, দূতাবাস চেষ্টা করছে যারা পোল্যান্ড যেতে চান তাদের সেখানে নিয়ে যেতে। আর যারা প্রত্যাবর্তন করতে রাজি নন তাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেয়া হচ্ছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার চেষ্টা করা হচ্ছে। ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেন তাদের পোল্যান্ড প্রত্যাবর্তনে অর্থের জোগান দেয়া যায়। 

জানা গেছে, ইউক্রেনে প্রায় ২ হাজারের মতো বাংলাদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। আবার অনেকে বহু বছর থেকে দেশটিতে পরিবার নিয়ে বসবাস করছেন। এদের মধ্যে অনেকেই দেশে ফেরা নিয়ে দোটানায় রয়েছেন। তবে পোল্যান্ড দূতাবাস তাদের মধ্যে প্রায় ৫০০ বাংলাদেশির সঙ্গে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেছে। বাকিদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে।

গত ১৫ ফেব্রুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

ওই দিন পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছিল। একই সঙ্গে দূতাবাস কোনো বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজন না থাকলে ইউক্রেন ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছিল।

জামান / জামান

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় স্বস্তি: সময়সীমা বাড়াল সৌদি সরকার