অবৈধভাবে নদীর বালু উত্তোলন করে বিক্রি
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীর কোলা পাচুড়িয়া নদীর এরিয়া থেকে ঠিকাদারের সহযোগিতায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এছাড়া সরকারি রাস্তায় অবৈধভাবে গতিরোধক দিয়ে ঠিকাদারের ম্যানেজার নয়ন এবং ইলুসহ একটি সিন্ডিকেট এটি নিয়ন্ত্রণ করছে।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, পাচুড়িয়া বাজার ব্রিজের পশ্চিম পাশে অবৈধভাবে দুটি ড্রেজার মেশিন দিয়ে নবগঙ্গা নদীর বালু উত্তোলন করে বিভিন্ন পুকুর ও গর্ত ভর্তি করা হচ্ছে। সেখান গিয়ে পুকুর মালিক আলম চৌধুরীর স্ত্রীর সাথে কথা হলে তিনি বলেন, আমারা নয়ন ও ড্রেজার মালিক বাল্লক খানের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে পুকুর ভরাট করছি।
এ সময় তিনি ঠিকাদারের ম্যানেজারের কথাও বলেন এবং সাংবাদিকদের বলেন, আপনারা ঠিকাদারের সাথে কথা বলেন।
এ সময় কোলা গ্রামের নয়নের সাথে যোগাযোগ করার চেষ্টা কো হলেও তাকে পাওয়া যায়নি। এরপরে অবৈধভাবে বালু উত্তোলন করার বিষয়ে ঠিকাদার মো. টিপু সুলতানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, অনেক দিন যাবৎ অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে নয়ন। সে এখানে সাইড ম্যানেজারের দায়িত্বে আছে।
এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জল কুমার সেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি বাইরে মিটিংয়ে আছি। আপনি এসডি সাহেবের সাথে কথা বলেন বলে ফোন কেটে দেন।
অবৈধভাবে নদীর বালু উত্তোলন করা ও রাস্তায় অবৈধ গতিরোধক দেয়ার বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনকে মুঠোফোনে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। আমি ওসি সাহেবকে বলে দিচ্ছি। আপনিও একটু ওসি সাহেবকে জানান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলনকে মুঠোফোনে জানানো হলে তিনি বলেন, এ বিষয়ে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
Link Copied