ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

রাশিয়া থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ বিকাল ৭:৫৫

শঙ্কাটা ছিল বেশ কিছুদিন ধরেই। সে শঙ্কাটা সত্যি হয়েছে আজ। ইউক্রেনে হামলা করে বসেছে রাশিয়া। এর প্রভাবটা পড়তে শুরু করেছে ইউরোপীয় ফুটবলেও। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এ বছর অনুষ্ঠিত হওয়ার কথা রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে। তবে এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে উয়েফা, জানাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস।

উয়েফার কার্যনির্বাহী পর্ষদ আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৩টায় জরুরী এক সভা ডেকেছে। সেখানে চলমান এই ভূ-রাজনৈতিক সঙ্কট আলোচনায় উঠে আসবে। উয়েফার বিশেষ সূত্র ধরে এপি জানাচ্ছে, আগামী ২৮ মেতে সেইন্ট পিটার্সবুর্গে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও সরিয়ে আনার সিদ্ধান্ত আসবে এই জরুরী সভা শেষে। 

জরুরী সেই সভার বিষয়ে উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার পরিস্থিতি শেষ ২৪ ঘণ্টায় যেভাবে মোড় নিয়েছে, তার প্রেক্ষিতেই উয়েফা সভাপতি (আলেক্সান্দার সেফেরিন) কার্যনির্বাহী পর্ষদের এক জরুরী সভার ডাক দিয়েছেন। সেখানেই পরিস্থিতিটা পর্যালোচনা করা হবে, এ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’

ব্রিটিশ সরকার ও ফুটবল সমর্থকরা উয়েফাকে চাপ দিয়ে আসছিল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তন করার জন্য। রাশিয়ার শহর তো বটেই, সেই সেইন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামের পৃষ্ঠপোষকও রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান গ্যাজপ্রম। সে চাপ বেশ প্রভাব রেখেছে উয়েফার এই সিদ্ধান্তে।

ফ্যান্স সাপোর্টার্স ইউরোপ এফএসই আজ দুপুরের দিকে টুইটারে এক বার্তায় লিখেছিল, ‘এই দুঃখভারাক্রান্ত দিনে আমরা ইউক্রেনে আমাদের বন্ধু, সহকর্মী, সদস্য ও তাদের ভালোবাসার মানুষগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। যেভাবে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমরা উয়েফার কাছ থেকে অতিসত্বর একটা ঘোষণা আশা করছি, যেখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু সরিয়ে অন্যত্র নেওয়ার কথা বলা হবে।’


রাষ্ট্রপতি ভলদিমির জেলেনস্কির সামরিক আইন আরোপ করার সিদ্ধান্তে আজ বৃহস্পতিবারই বন্ধ হয়ে গেছে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ। দুই মাসের শীতকালীন বিরতির পর আগামীকাল শুক্রবার আবারও মাঠে গড়ানোর কথা প্রতিযোগিতাটির। কবে নাগাদ ফের শুরু হবে, এ নিয়েও কিছু জানানো হয়নি।

এমএসএম / এমএসএম

বড় পরাজয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের

১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস

এবার মেসির রেকর্ডে নজর এমবাপের