ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নিরাপত্তাহীনতায় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ রাত ৯:৫

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষ করে ইউক্রেনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সাহায্যের জন্য কোথাও যেতে পারছেন না। পাশের দেশ পোল্যান্ডের দূতাবাস থেকে ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে।

এর আগে সম্ভাব্য রুশ হামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ ফেব্রুয়ারি পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস থেকে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছিল্। কিন্তু পরিস্থিতি অনুকূল না থাকায় অনেক প্রবাসীর পক্ষেই ইউক্রেন থেকে ফেরা সম্ভব হয়নি।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশের ছাত্র সিলেটের মোহাম্মদ রুমন ফোনে সেখানকার পরিস্থিতি জানিয়ে বলেন, আমি অবস্থান করছি ইউক্রেনের মারিয়াপোল শহরে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটির পাশ্ববর্তী অঞ্চল দোনে‍ৎস্ক দখল করে রেখেছে। সকাল বেলা বিকট শব্দে আমার ঘুম ভাঙে। এরপর দিনভর থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ আসছি। এ অবস্থায় প্রচণ্ড নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেছি।

তিনি বলেন, শহরের ভেতর ট্যাক্সি, বাস এখনও চলছে, তবে সংখ্যা কমে গেছে। অন্য শহরে যাওয়ার সব যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পোল্যান্ড দূতাবাস থেকে আমাদের দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কীভাবে দেশে ফিরব, বুঝতে পারছি না।

জানা গেছে, ইউক্রেনে খুব বেশি বাংলাদেশি নেই। সব মিলিয়ে প্রায় দুই হাজার বাংলাদেশি সেখানে থাকেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা