ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সেঞ্চুরির লক্ষ্যে বাংলাদেশের বদল নেই, আফগানিস্তানের তিন পরিবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১১:৪৬

রোমাঞ্চকর এক জয়ের পর আজ (শুক্রবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ দল। এ ম্যাচ জিতলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের। সে লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। এ ম্যাচে ‘উইনিং কম্বিনেশন’ ভাঙেনি টাইগাররা। অপরিবর্তিত একাদশ বাংলাদেশের।

আগের ম্যাচে অভিষেক হওয়া ইয়াসির আলি রাব্বি ব্যর্থ হলেও তার ওপরই আস্থা রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সে ক্ষেত্রে বেঞ্চেই থাকতে হচ্ছে মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তকে।

আজকের এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি সুপার লিগে আরো ১০ পয়েন্ট যোগ করে ইংল্যান্ডকে (৯৫) টপকে শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ম্যাচ জিতে ১০ পয়েন্ট পেলে প্রথম দল হিসেবে সুপার লিগে ১০০ পয়েন্টের মালিক হবে টাইগাররা।

আগের ম্যাচ হারায় সিরিজ বাঁচাতে এ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। ফিরেছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই। বাদ পড়েছেন ইয়ামিন আহমাদজাই, গুলবাদিন নাইব ও ইব্রাহিম জাদরান।

এক নজরে দুই দলের একাদশ-

বাংলাদেশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান,  ফজল হক ফারুকি, রিয়াজ হাসান, ফরিদ আহমেদ মালিক ও আজমতউল্লাহ ওমরজাই।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের মতো দলকে হারালে বোনাস নেই, হারলে শাস্তি

ফরম্যাট বদলাতেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন, সমস্যা দেখেন না লিটন

‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’

বাংলাদেশের ২ তারকা ক্রিকেটারকে আইসিসির শাস্তি

সোবহানার ফিফটিতে দুইশ ছাড়ানো সংগ্রহ পেল বাংলাদেশ

এবার ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি : কোহলি

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

ইরানের পরিবর্তে ইতালিকে ফুটবল বিশ্বকাপে খেলার প্রস্তাব, যা বলছে দেশটি

মুস্তাফিজের ‘ফাইফার’, কিউইদের উড়িয়ে সিরিজ বাংলাদেশের

কার্টুন দেখে বোলারদের পেটাতে নামেন বৈভব

বিশ্বকাপের সময়ে গণশৌচাগার সংকটে পড়তে পারে নিউইয়র্ক

শান্তর পর লিটনের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন উসমান