ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ১২:০

খুলনার কয়রায় দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রা সদর ইউনিয়নের খেজুরবাগ মসজিদের পাশে দুই গ্রু‌পের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটে। একপর্যায় ইমরানকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মূুুমূর্ষ‍ু অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে খুলনা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষ হয়। 

নিহতের বোন শাহানারা জানান, তার ভাই ভ্যানচালক। তার ভাইয়ের ভ্যানে কয়েকজন ছেলে খেজুরবাগ মসজিদ মোড়ে যায়। সেখানে তাদের সাথে অন্য একটি পক্ষের সংঘর্ষের ম‌ধ্যে আমার ভাইকে ছুরি দিয়ে আঘাত করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন বলেন, ঘটনাটি শোনার পরই আমরা ঘটনাস্থানে যাই। সেখান থেকে গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেয়া হয়। আজ সকালে সে মারা যায়। ঘটনায় জড়িত দুজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে এখোনো কোনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার