ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৩:৫৩

মানিকগঞ্জে কিডনি রোগীদের জন্য আধুনিক ও সুলভ চিকিৎসাসেবা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো আধুনিক ‘ডায়ালাইসিস সেন্টার’। এর ফলে কিডনি রোগীরা নিজ জেলাতেই নিয়মিত ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারবেন।

সোমবার (২৪ নভেম্বর) মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে ‘ ডায়ালাইসিস সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা। 

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অবঃ), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক-স্টাফরা।

প্রথম পর্যায়ে সেন্টারে দুটি ডায়ালাইসিস বেড চালু করা হলেও চাহিদার ভিত্তিতে শিগগিরই তা ১০ বেডে উন্নীত করা হবে বলে জানান চেয়ারম্যান আফরোজা খানম রিতা। এসময় তিনি বলেন, মানিকগঞ্জের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতেই আমাদের এ প্রচেষ্টা। ঢাকায় বারবার যেতে না হওয়ায় রোগীরা সময়, অর্থ ও মানসিক চাপ সহ সব দিক দিয়েই স্বস্তি পাবেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্সিং টিম ও নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কেন্দ্র ২৪ ঘণ্টাই ডায়ালাইসিস সেবা দেবে। প্রান্তিক ও মধ্যবিত্ত রোগীদের সাশ্রয়ী মূল্যে নিয়মিত ডায়ালাইসিস দেওয়াই তাদের মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মানিকগঞ্জে এই ডায়ালাইসিস সেন্টার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান