শ্রীমঙ্গলে চায়ের গুদামে আগুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চায়ের গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার চা পাতা ও স্থাপনা ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির মালিকানাধীন ডিনস্টন চা কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
কর্তব্যরত সিকিউরিটি সদস্যরা প্রথম আগুন লাগার ঘটনা দেখে কারখানার ব্যবস্থাপক ও ফয়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় শ্রমিকদের সাথে নিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কারখানার শের্টিং রুম ও প্যাকিং গুদামে থাকা বিপুল পরিমাণ মজুদ চা পাতা, মেশিন, টিনের চালা পুড়ে গেছে।
এ সময় ফিনলে কোম্পানির সিওও তাহসিন আহমদসহ পদস্থ কর্মকর্তারা কারখানায় উপস্থিত হন। মৌলভীবাজার জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডেপুটি ডিরেক্টর হারুন পাশা ঘটনাস্থলে এসে ফায়ার ফাইটিং কাজ পরিদর্শন করেন।
হারুন পাশা প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
এমএসএম / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত