ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২২ দুপুর ৩:৪৮
বাড়ির সীমানায় বেড়া দেয়াকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের এক গৃহবধূর ঘরে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ ছামিনা বেগম (৩৫) বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) তদন্তাধীন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাদী ছামিনা বেগম ও তার প্রতিবেশী আলামিনের পরিবারের মধ্যে বাড়ির সীমানায় বেড়া দেয়াকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ওই গৃহবধূকে মারপিট করলে থানায় সাধারণ ডায়েরি করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেলে পুনরায় বাদীর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি-ধমকি দেয় আলামিনের পরিবার। 
 
একপর্যায়ে রাতে ওই গৃহবধূ তার মেয়ে সোমাইয়া বেগম, নাতনি শারমিন ও নাতি শামীমসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। এ সময় অভিযুক্তরা প‍ূর্বপরিকল্পনামতো দলবদ্ধভাবে বাড়ির পেছনে গিয়ে গৃহবধূর ঘুমিয়ে থাকা ঘরের জানালায় পেট্রোলজাতীয় দাহ্যপদার্থ দ্বারা আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। এ সময় ওই গৃহবধ‍ূসহ ঘরের ভেতরে থাকে সবাই বাইরে আসার জন্য চিৎকার করলেও দরজায় শিকল দেয়ার কারণে ঘর থেকে বের হতে পারেননি। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে ঘরের শিকল খুলে দিলে তারা প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
 
অভিযোগের বিষয়ে জানতে আলামিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
 
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে উভয় পরিবারের সবাইকে নিয়ে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হয়েছিল। এতে বাদীর পরিবার অসম্মতি জানিয়ে আইনের আশ্রয় নিয়েছে।
 
বাদীর আইনজীবী অ্যাডভোকেট মানিক হোসেন বলেন, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টায় আদালতে মামলা হয়েছে এবং মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
 
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শাহেদ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার