ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছরপূর্তি উদ্যাপন
আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাদের বাংলাদেশে ৫০ বছরপূর্তি সফলভাবে পালন করছে। শিশুদের সার্বিক উন্নয়নে তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বিভিন্ন পর্যায়ে সুবর্ণজয়ন্তীর একাধিক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছরের কেক কেটে প্রোগ্রামের উদ্বোধন করা হয়। প্রোগ্রামটি প্রথমে আসাদুর রহমান কিরন সাদিয়া কমিউনিটি সেন্টারে উদ্বোধন করেন।
উক্ত সুবর্ণজয়ন্তী প্রোগ্রামটি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জিও ও এনজিও সমন্বয় সভায় জেলা প্রশাসক আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুরে কর্মরত সকল এনজিও কর্মকর্তাকে নিয়ে উদ্যাপন করা হয়। তাছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ম এলাকায় এলাকার সম্মানিত কাউন্সিলবৃন্দ, এলাকার সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবৃন্দ, সকল ইউএনডিসি সদস্য, চাইল্ড ফোরাম সদস্য, ইয়ুথ ফোরাম সদস্য, সকল উপ-কমিটির সদস্য, উপদেষ্টা কমিটি, স্বাস্থ্য-পুষ্টি, ওয়াশ ও ওয়েস্ট ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষা কমিটির সকল সদস্যবৃন্দদের নিয়ে টঙ্গী এলাকার ৫টি ওয়ার্ডে উদ্যাপন করা হয়।
৪৬নং ওয়ার্ডের সাহাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুননাহার ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- নুরুল ইসলাম, কাউন্সিলর ৪৬নং ওয়ার্ড, মো. দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সাহাজ উদ্দিন সরকার স্কুল ও কলেজ এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এছাড়াও ৫৫নং ওয়াডস্থ নিশাত উচ্চ বিদ্যালয়, ৫৩ নং ওয়াডস্থ হাজী তফাজ্জল হোসেন একাডেমী, ৫১নং ওয়ার্ডস্থ সাতাইশ স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠিত প্রোগ্রামে এলাকার সকল কমিটির সদস্য ও উপ-কমিটির সদস্য নিয়ে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামটি উদ্যাপন করা হয়। এই প্রোগ্রাম গুলোতে উপস্থিত ছিলেন ৫৫নং ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসেম, ৫৩নং ওয়ার্ড কাউন্সিলার সোলায়মান হায়দার, ৫১নং ওয়ার্ড কাউন্সিলার আমজাদ হোসেন। উক্ত প্রোগ্রামে এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ ছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের প্রতিনিধি এবং স্যানিটারী ইন্সেপেক্টর আরসাদুল ইসলাম এবং সমাজ সেবা বিভাগের প্রতিনিধি খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
৪৯ নং ওয়াডস্থ সাদিয়া কমিউনিটি সেন্টার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস. এম. সাদিক তানভির, উপজেলা নির্বাহী অফসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট, গাজীপুর সদর, গাজীপুর। বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলার ফারুক আহমদ, বীর মুক্তিযুদ্ধা প্রতিনিধি, এলাকার সকল কমিটির সদস্য ও উপ-কমিটির সদস্য, শিক্ষক প্রতিনিধি ও নের্তৃস্থানীয় ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে বক্তা ও অতিথিবৃন্দরা বলেন বর্তমান বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরি, বাংলার নবদ্বিগন্তের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সম্মানজনক আসনে নিয়ে যাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই সেটা হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রুপ দেয়া, আর এ অগ্রযাত্রায় ওয়ার্ল্ড ভিশন এর মতো কার্যকরী বড় সংগঠন ৫০ বছর যাবৎ সেবা দিয়ে যাচ্ছেন। তাদেরকে আমরা সব সময় শুস্বাগতম, আন্তরিক ধব্যবাদ জানাই। আমরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে তাদেও কার্যক্রমকে ভালভাবে চালিয়ে যাবার জন্য অনুরোধ করি এবং আমরা একে অপরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব।
উক্ত অনুষ্ঠান সমুহের মধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আরবান এবং রুরাল কর্মসূচির উপপরিচালক মঞ্জু মারীয়া পালমা; জোয়ান্নাডি রোজারিও, ম্যানেজার, আরবান প্রোগ্রাম; ডমিনিক সেন্টুগমেজ-টেকনিক্যাল কো-অর্ডিনেটর টঙ্গী আরবান প্রোগ্রাম, মোঃ জসিম উদ্দীন, লরেন্স ফোলিয়া, বনি হালদার, কামনাশিষ নকরেক প্রোগ্রাম অফিসার; শ্রাবন্তী বিশ্বাস, রিপা চাকমা, জুনিয়ার প্রোগ্রাম অফিসার টঙ্গী আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
এমএসএম / জামান
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’