ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উব্দুব্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২৫-২-২০২২ বিকাল ৫:২৪
‘যাদের মধ্যে বিরাজ করে মানবতা, তাদের মধ্যে অন্যতম রক্তদাতা’ স্লোগানকে সামনে রেখে কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের বিনাম‍ূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উব্দুব্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসুচির আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণিপেশার ৫০০ নারী-পুরুষের রক্ত পরীক্ষাসহ  স্বেচ্ছায় রক্তদানে উব্দুব্ধ করা হয়।
 
কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের একঝাঁক তরুণ বন্ধুর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন সামাজিক  ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। এ সংগঠনের আহ্বায়ক শাহবাজ উদ্দিন সজীব আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আবু বক্কার সিদ্দীক, এএসআই মো. ওসমান খান, ইসলামী ব্যাংকের সিনিয়ার অফিসার মো. এনায়েত রাশেদ, বিশিষ্ট সমাজসেবক মো. এনামুল হক, কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সালমান, সদস্য সচিব শাহজান মোল্যা, সিনিয়র সদস্য আলফায়াজ আলিফ, মানবিক নড়াইল গ্রুপের মডারেটর সুমাইয়া দিলশাদ তমা প্রমুখ।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত