ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আম্পায়ার দিলেন আউট, আবেদন তুলে নিলেন সাকিব


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৫-২-২০২২ বিকাল ৫:৩৩

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনন্য ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। প্রথম দেখায় থার্ড আম্পায়ার জানিয়েছেন রান আউটের সিদ্ধান্ত। কিন্তু তিনি নিজেই তুলে নিয়েছেন নিজের আবেদন। ফলে পুনরায় রিপ্লে দেখে নট আউটের চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন টিভি আম্পায়ার গাজী সোহেল।

ঘটনা আফগানিস্তানের ইনিংসের ১৭তম ওভারের। সাকিবের করা সেই ওভারের দ্বিতীয় বলে লং অফে নাজিবউল্লাহ জাদরানের ক্যাচ ছেড়ে দেন শরিফুল ইসলাম। তার হাত ফসকে বল চলে যায় বাউন্ডারিতে। ঠিক পরের বলেই সজোরে স্ট্রেইট ড্রাইভ করেন আফগান অলরাউন্ডার নাজিব।

বোলিং প্রান্তের স্টাম্পের ঠিক সামনে দাঁড়ানো সাকিবের দুই হাতে ফাঁক দিয়ে চলে যায় বল। যা গিয়ে আঘাত হানে স্টাম্পে। হাতে লেগেছে নন স্ট্রাইকে থাকা রহমত শাহর বিপক্ষে রান আউটের আবেদন করেন সাকিব। যা দেখে থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত জানান অন ফিল্ডের আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।

তবে পরক্ষণেই সাকিব হাত নাড়িয়ে আম্পায়ারকে জানিয়ে দেন, আসলে বলটি তার হাতে লাগেনি। কিন্তু এর আগেই থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার সিদ্ধান্ত দেওয়ায় রিপ্লে দেখতে থাকেন গাজী সোহেল। তিনি প্রথমে বেশ কয়েকবার রিপ্লে দেখে সিদ্ধান্ত জানান, বলটি সাকিবের হাতে লেগেছে। তাই রান আউট রহমত শাহ।

ঠিক তখনই মাঠের মধ্যে দেখা দেয় সংশয়। সাকিব যেহেতু হাত নাড়িয়ে বলেছিলেন বল তার হাতে লাগেনি, তাই রহমত শাহ মাঠ ছেড়ে যাননি। তিনি বরং কথা বলতে থাকেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে। তখন আম্পায়ার মাসুদুর রহমানের মুকুলের সঙ্গে কথা বলছিলেন বোলার সাকিব।

বেশ কিছুক্ষণ এই আলাপ চলার পর আবার রিপ্লে দেখা শুরু করেন থার্ড আম্পায়ার গাজী সোহেল। এবার তিনি নিশ্চিত হন বল সাকিবের দুই হাত গলে চলে গিয়ে তারপর আঘাত হানে স্টাম্পে। তাই নিজের সিদ্ধান্ত বদলে নট আউটের রায় জানান গাজী সোহেল। তবে এর পেছনে মূলত শুরুতে সাকিবের আবেদন তুলে নেওয়ারই বড় প্রভাব ছিল।

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড