কুষ্টিয়ায় বিএফইউজের নির্বাচিতদের সংবর্ধনা ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
কুষ্টিয়ায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ ও দৈনিক আরশিনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী কুষ্টিয়ায় তিনটি আলাদা অনুষ্ঠানের আয়োজন করে দৈনিক আরশিনগর পরিবার, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।
প্রথম অনুষ্ঠানে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আরশিনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়া প্রেসক্লাবের কেপিসি থেকে র্যালি ও বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর কুষ্টিয়ার দিশা টাওয়ারে জাঁকজমকপূর্ণভাবে কেক কাটা, বৃত্তি প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পরবর্তী অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে তিনজন সাংবাদিককে সহায়তা প্রদান করা হয়। রাতে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচিতদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবের পরিচালনা ও সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। বিশষ অতিথি ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে নির্বাহী সদস্য সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্যগণ ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied