নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের
নড়াইলে বিদ্যুৎপৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। এসময় সুজন খান (২০) নামে আরো এক যুবক আহত হয়। শুক্রবার বিকালে নড়াইল শহরের বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। মৃত যুবক যশোরের বিলপাড়া এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে এবং আহত সুজন নড়াইল সদর উপজেলার জুড়লিয়া গ্রামের জাকির খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে কাজ করছিলো মৃত জহুরুল ও আহত সুজন সহ শ্রমিকরা হঠাৎ করে বিদ্যুৎ লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটির ওপর থেকে লাইলম্যান জহুরুল ইসলাম নিচে পড়ে যায় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শরীফ নড়াইল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে,আহত অন্য জনকে হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
নড়াইল বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো.নাছির উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার পরিবর্তনের কাজ করার সময় অসাবধান বসত পড়ে মৃত্যু হয়। তিনি আরও বলেন, হতাহতরা দৈনিক হাজিরা হিসাবে কাজ করে থাকে।
এমএসএম / এমএসএম
দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
Link Copied