ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসিকে যুক্তরাষ্ট্রের লিগে দাওয়াত দিলেন হিগুয়েন


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১২:৩৮

গঞ্জালো হিগুয়েন নামটা শুনলেই আর্জেন্টিনা সমর্থকদের মেজাজ খারাপ হওয়ার কথা। লিওনেল মেসি যে বিশ্বকাপ জিততে পারেননি- তার দায়টা হিগুয়েনের ওপরই দেন অনেকে। তিনি যদি সহজ সুযোগগুলো কাজে লাগাতে পারতেন, তাহলে..এমন আফসোস দেখা যায় প্রায়ই। কিন্তু আর্জেন্টাইন দুই তারকা দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন, স্বাভাবিকভাবেই তাই সখ্যতাও আছে তাদের। 

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে এখন মেসি আছেন পিএসজিতে। এখানে যে খুব একটা সুখে নেই, সেটাও স্পষ্ট। লিগ ওয়ানে কেবল দুই গোল পেয়েছেন, নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না পারফরম্যান্সে। তাই নিজের সাবেক সতীর্থকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যাওয়ার একরকম দাওয়াতই দিয়েছেন হিগুয়েন। বলেছেন, সেখানে গেলে নাকি সুখী হবেন মেসি।

বর্তমানে মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে খেলা এই ফুটবলার বলেছেন, ‘আমি আশা করি সে আসবে। লিগ ও দেশের জন্য এটা হবে লাভজনক। যদি সে চায় তাহলে এখানে মজায় ও খুশিতে থাকতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ লিগ, ধীরে ধীরে বড় হচ্ছে। বড় বড় তারকারা আসছেন, ভবিষ্যতে আরও অনেক উন্নতি করবে এই লিগ।’

কয়েকদিন আগেই অবসরে গেছেন সার্জিও আগুয়েরো। তার সঙ্গেও অনেকদিন খেলেছেন হিগুয়েন। হৃদরোগের সমস্যার কারণে অবসরে যেতে বাধ্য হন আগুয়েরো। এমন অবসর কারোই চাওয়া থাকে না জানিয়ে হিগুয়েন বলেছেন, আগুয়েরো প্রিমিয়ার লিগের সেরা বিদেশি গোলদাতা।

তিনি বলেছেন, ‘এটা পরিষ্কার কোনো ফুটবলারই এভাবে অবসরে যেতে চায় না কিন্তু আগুয়েরোর অসাধারণ একটা ক্যারিয়ারও আছে। সে প্রিমিয়ার লিগ ইতিহাসের সেরা বিদেশি স্ট্রাইকার। সে যদি পেছন ফিরে দেখে তাহলে দেখবে আর কিছুই অর্জন করার নেই। হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতো কিন্তু এটা কোনো ফুটবলারের মান বদলে দেয় না, তাকে কীভাবে মনে রাখা হবে সেটাও।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে