ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপই শেষ ব্রাজিল কোচের?


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ১:৩৫

ছয় বছর ধরে আছেন দায়িত্বে। খেলেছেন বিশ্বকাপ, দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপাও। তবে ব্রাজিল কোচ তিতে যে আর খুব বেশি সময় দায়িত্বে থাকছেন না, ওই ইঙ্গিতই যেন দিয়ে দিলেন তিনি। 

২০১৬ সালে কোপায় ব্রাজিল ব্যর্থ হওয়ার পর দায়িত্ব উঠে তার কাঁধে। তিতের অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলে। পরের বছর তিতের কোচিংয়ে কোপা আমেরিকা জেতে তারা। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি।

সাম্প্রতিক সময়ে কিছুটা সমালোচিত তিতে কি আগামী বিশ্বকাপের পরও দায়িত্বে থাকবেন? এমন প্রশ্ন অনেকেরই। ব্রাজিল কোচ ইঙ্গিত দিয়েছেন তেমন কিছুর। ব্রাজিলের টেলিভেশন চ্যানেল স্পোর স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিতে বলেছেন, ‘আমি ২০২২ বিশ্বকাপের শেষ পর্যন্তই দায়িত্বে থাকছি।’ 

তার পর আর চুক্তির মেয়াদ তিনি বাড়াতে চান না বলেই জানিয়েছেন। এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে ধরা হচ্ছে ব্রাজিলকে। সমর্থকরা আশায় বুক বাধছেন, ষষ্ঠ বিশ্বকাপ জিতবেন তারা। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বেও দুর্দান্ত ফর্মে আছেন সেলেকাওরা। 

কোনও ম্যাচ না হেরেই ইতোমধ্যে কাতারের টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এখনও পর্যন্ত তিতের অধীনে ব্রাজিল ৭০টি ম্যাচ খেলেছে। জিতেছে ৫১টি, ড্র করেছে ১৪টিতে এবং হেরেছে মাত্র পাঁচটি ম্যাচ।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে