ক্রাইস্টচার্চ টেস্টে হঠাৎ রং বদল, একদিনেই পড়লো ১২ উইকেট
গিরগিটির মতো রং বদলাচ্ছে ক্রাইস্টচার্চ টেস্ট। প্রথম দিনে বোলারদের বধ্যভূমি মনে হওয়া টেস্টে (৯০ ওভারে ৩ উইকেট) দ্বিতীয় দিনে এসে পড়েছে ১২ উইকেট।তবে এখন পর্যন্ত বাঁচামরার ম্যাচে কিছুটা সুবিধাজনক অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন শেষে তারা এগিয়ে আছে ২০৭ রানে।৩ উইকেটে ২৩৮ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা অবশ্য ৪০০ প্লাস স্কোরে চোখ রেখেছিল। কিন্তু ঘন মেঘে ঢেকে যাওয়া আকাশের নিচে সিম মুভমেন্টটাকে ভালোভাবে কাজে লাগান নিউজিল্যান্ডের বোলাররা। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ৩৬৪-তেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
তবু রক্ষা। ৩০২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা। মার্কো জানসেন (৩৭) আর কেশভ মহারাজ (৩৬) নবম উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলকে সাড়ে তিনশো পার করে দেন। আগের দিন সেঞ্চুরি করেছিলেন সারেল আরউই (১০৮)।নেইল ওয়েগনার ১০২ রানে ৪ উইকেট নেন। ম্যাট হেনরি ৯০ রানে শিকার করেন ৩টি উইকেট।জবাবে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই নিউজিল্যান্ডও। রাবাদা আর জানসেন ব্যাটিংয়ের পর এবার বল হাতেও আগুন ঝরাচ্ছেন।
৯ রানের মধ্যে দুই ওপেনার টম লাথাম (০) আর উইল ইয়ংকে (৩) তুলে নেন রাবাদা। ডেভন কনওয়ে ১৩ আর হেনরি নিকোলস ৩৯ করে হন জানসেনের শিকার। এরপর ৬ রানে টম ব্লান্ডেলকে বোল্ড করেন রাবাদা। ৯১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে কিউইরা।
সেখান থেকে দলের হাল ধরেছেন কলিন ডি গ্র্যান্ডহোম আর ড্যারেল মিচেল, ৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। গ্র্যান্ডহোম ৫৪ আর মিচেল ২৯ রানে অপরাজিত আছেন।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!