ফাইনালের ‘দ্বিতীয় দিনে’ টস, ভারতকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দ্বিতীয় দিনে এসে পেল টসের দেখা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
বহুল প্রতীক্ষিত লড়াই। কিন্তু বৃষ্টির কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে এক বলও খেলা হলো না। এমনকি হয়নি টসও। তাই আজ (শনিবার) দ্বিতীয় দিনকে প্রথম দিন ধরে খেলা শুরু হয়েছে।
তবে দুশ্চিন্তার কিছু নেই। এই টেস্টে বাড়তি একদিন রিজার্ভ ডে রেখেছে আইসিসি। অর্থাৎ পুরো একদিনের খেলা পরিত্যক্ত হলেও পাঁচদিনই পাচ্ছে দুই দল।
ভারতীয় একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ : টম লাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, কাইল জেমিসন, নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ