ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে তৃতীয় ওয়ানডে নয়, পিএসএলের ফাইনালে খেলবেন রশিদ খান!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৩:৩৮

তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। দলটির তারকা ক্রিকেটার রশিদ খানও সঙ্গে আছেন দলের। তবে মাঠে আফগানরা অবশ্য সুবিধা করতে পারছে না, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়ে বসেছে তারা। 

এরই মধ্যে জানা যাচ্ছে, বাকি এক ওয়ানডে না খেলে পাকিস্তানে চলে যাচ্ছেন রশিদ। তার দল লাহোর কালান্দার্স গত রাতে উঠে গেছে ফাইনালে। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানাচ্ছে, তৃতীয় ওয়ানডে না খেলে রশিদ খান খেলবেন সেখানেই!  

রশিদের দল লাহোর গত রাতে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে পৌঁছে গেছে পাকিস্তান সুপার লিগের ফাইনালে। আগামীকাল রোববারের ফাইনালে দলটি খেলবে মুলতান সুলতানসের বিপক্ষে। 

গত ২০ ফেব্রুয়ারি, কালান্দার্সের এই অলরাউন্ডার পিএসএলের এই ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে বাংলাদেশে আসেন। এখানে আফগান দলের ক্যাম্পে যোগ দেন। 

বাংলাদেশে পা রাখার আগে লাহোর দল থেকে দারুণ এক বিদায়ী সংবর্ধনা পেয়েছিলেন তিনি। দল ছাড়ার আগে কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জড়িয়ে ধরেছিলেন তাকে।

তিনি বাংলাদেশে সফররত আফগান দলের সঙ্গে যোগ দেওয়ার ফলে বিকল্প হিসেবে ফাওয়াদ আহমেদকে দলেও ভিড়িয়েছিল লাহোর। তবে এখন  পাকিস্তানের সংবাদ মাধ্যম জানাচ্ছে, ফাইনালে খেলবেন রশিদ। সে খবর সত্যি হলে ফাওয়াদ আহমেদকে নিয়ে কী সিদ্ধান্ত নেবে লাহোর, এ বিষয়ে জানা যায়নি এখনো।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে