ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কিশোর থেকে বৃদ্ধ সকলেই ঝুঁকছে যৌন উত্তেজক ওষুধের দিকে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-২-২০২২ দুপুর ৪:৩৫

যত্রতত্র বিভিন্ন নামীয় অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধের খালি বোতল চোখে পড়ে প্রত্যেকেরই। কিশোর থেকে বৃদ্ধ, সকলেই ঝুঁকছে এসব যৌন উত্তেজক ওষুধের দিকে। নেশার বিকল্প হিসেবেও সেবন করছে অনেকে।

সচেতন মহলের ধারণা, দামে কম ও সহজলভ্য হওয়ায় বেড়েছে এসব ওষুধের ব্যবহার। এতে ঘটতে পারে সামাজিক অবক্ষয়। এ ধরনের ওষুধের ওপর প্রশাসনের নিয়মিত তদারকির প্রয়োজন।   

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের ছোট মুদিখানা থেকে শুরু করে বিভিন্ন ফার্মেসিসহ প্রায় প্রতিটি দোকানেই মেলে এ ধরনের অনুমোদনহীন যৌন উত্তেজক ওষুধ। দামে কম ও সহজলভ্য হওয়ায় প্রচুর পরিমাণে বিক্রি হয় এ ধরনের ওষুধ। এ ধরনের ওষুধের ক্রেতা কিশোর বয়সী শিক্ষার্থী, অপ্রাপ্ততবয়ষ্ক থেকে বৃদ্ধরা পর্যন্ত।

এ ধরনের ওষুধ নিয়মিত সেবনকারী নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোরের সাথে কথা হলে সে জানায়, এটি সেবনের পর মাথা ঝিমঝিম করে। সব কাজ করতে ভালো লাগে। নেশা করার মতো ফিলিংস আসে।

আক্কেলপুর কলেজ বাজারের ভাঙ্গারি ক্রেতা আলম শেখের সাথে কথা বলে জানা গেছে, তার দোকানে সপ্তাহে এ ধরনের ওষুধের প্রায় ৫-৭ কেজি খালি প্লাস্টিকের বোতল বিভিন্ন ফেরিওয়ালা বিক্রি করে যায়, যার আনুমানিক সংখ্যা ৩৫০ থেকে ৪০০টি বোতল।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন সরকার বলেন, এ ধরনের ওষুধে প্রচুর পরিমাণ মার্কারি ও স্টেরয়েড (পারদ) থাকে, যা সাময়িকভাবে উত্তেজনা বাড়ায়। নিয়মিত এ ধরনের ওষুধ সেবনে স্থায়ীভাবে যৌন অক্ষমতা, কিডনি বিকল, হৃদরোগ, মানসিক চাপ, হতাশাসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ