শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে
শিক্ষার্থীদের সৎ, মেধাবী ও আধুনিক জ্ঞানের অধিকারী হতে হবে : মো. ওয়াদুদুর রহমান
গাজীপুরের টঙ্গীতে অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের নেতৃত্বে সফলতার শীর্ষে অবস্থান করছে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। বাংলাদেশের বিভিন্ন উন্নত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ একটি আধুনিক আদর্শিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।
রাজধানী ঢাকার পার্শ্ববর্তী শিল্পনগরী টঙ্গীতে ১৯৮৭ সালে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন নামে তৎকালীন টঙ্গী পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান মরহুম সাহাজ উদ্দিন সরকার স্কুলটি প্রতিষ্ঠা করেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের নেতৃত্বে অত্যান্ত সুশৃঙ্খলভাবে শিশু শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫০০০-এর অধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে বিদ্যালয়টিতে। রয়েছে বিজ্ঞানসম্মত পাঠদান পদ্ধতি, ১০০ জনের ও অধিক অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, সুপরিসর ক্লাসরুম ও খেলার মাঠ।
অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানের সুদক্ষ পরিচালনায় কলেজটি উত্তরোত্তর সাফল্য লাভ করে চলেছে। ২০১৩ সালে কলেজের অধ্যক্ষ জনাব মো. ওয়াদুদুর রহমানের অক্লান্ত পরিশ্রম ও তৎকালীন গভর্নিং বডির সম্মানিত সভাপতি গাজীপুর-২ আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেলের সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে সিরাজ উদ্দিন কলেজ প্রতিষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের নামকরণ করা সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ (স্কুল কোড- ২৩৫১. এস. এস. সি (ভোক) কোড- ৫৩০০১, কলেজ কোড- ২২০৪. ঊওওঘ ঘড়- ১০৯০৪৬)। বর্তমানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির দায়িত্বে আছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড,. আজমত উল্লাহ্ খান। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে তাদের গড়ে তুলতে হবে। গণিত, ইংরেজির পাশাপাশি বাংলাতেও তাদের দক্ষতা অর্জন করা জরুরি। পাস করে বেকার থাকা লজ্জার। যোগ্যরা কখনো বেকার থাকে না। সে জন্য পাস করার পরে নয়, আগে থেকেই নিজেদের লক্ষ্য স্থির করে নিয়ে শিক্ষার্থীদের সেই লক্ষ্য পূরণে কাজ করতে হবে। একজন শিক্ষার্থীর স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য প্রয়োজন এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক শিক্ষা দান করা হয় এবং সততা, শৃংখলা ও নৈতিকতার উপর গুরুত্ব প্রদান করা হয়। কেবলমাত্র সুশিক্ষাই পারে কোন ব্যক্তির জীবন ধারার পরিবর্তন করতে। আর এজন্য প্রয়োজন সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তির বিকাশ। শিক্ষার মহৎ লক্ষ্য সাফল্যমণ্ডিত তখনই হতে পারে যখন ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ঐকান্তিক প্রচষ্টা থাকে। আর এ তিনের সমন্বই আমাদের অনুপ্রেরণার উৎস। গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লাহ্ খানের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি, বিদ্যালয়ের এই সাফল্য উনারা পাশে থাকাতে আরো অধিক বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধান লক্ষ্য আত্মমর্যাদা বোধ সম্পন্ন সৎ, মেধাবী ও নিয়ত পরিবর্তনশীল বিশ্বের আধুনিকতম জ্ঞানের অধিকারী মানুষ তৈরি করা। আমি আশারাখি সকলের সহযোগীতা ও ভালোবাসা থাকলে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ আগামী দিনগুলোতে আরো সাফল্য বয়ে আনবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, একটি মোমবাতি থেকে লাখ লাখ মোমবাতি জ্বালানো যায়। তেমনি তোমরা সারাদেশে শিক্ষার আলো ছড়িয়ে দেবে। তোমরা মাদক থেকে দূরে থাকবে। তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, মনে রাখবে এখানেই শেষ নয়, ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ হল বাকি জীবনের ভিত তৈরির সময়। এই ৪-৫ বছরের মধ্যে বাকি সারাজীবনের পাথেয় সংগ্রহ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের বলেন, সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করবে। পরিবারের প্রতি তোমাদরে দায়িত্ব রয়েছে। এমন কোনো কাজ করবে না, যাতে পরিবারকে ছোট হতে হয়। নিজেকে ব্র্যান্ডিং করবে। সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হবে। ভাল বন্ধু রাখবে। 'বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করতে পারি। পৃথিবীর বহু দেশের তুলনায় আমাদের দেশে আমরা শান্তিতে বসবাস করি।
এমএসএম / জামান
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’