ট্রেন দুর্ঘটনায় নিহত সুমনের স্ত্রীর আর্তনাদ
এক বছর আগে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে সেদিন ১২ জনের প্রাণহানি হয়েছিল। বাংলাদেশ রেল বিভাগের অধীনে পাঁচবিবি রেলস্টেশনের পরিছন্নকর্মী হিসেবে চাকরি করতেন শ্রী সুমন বাস্প। সুমন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইটাখোলা গ্রামের মৃত মংলা বাস্পর ছেলে। দুর্ঘটনাকবলিত ওই বাসে চড়ে সুমনও বাড়ি থেকে কর্মস্থল পাঁচবিবিতে যাচ্ছিলেন। সেদিনের ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে সুমনও মারা যান। ৭ বছর বয়সের মেয়ে প্রীতি ও ৪ বছরের প্রিন্স নামে পুত্রসন্তান এবং স্ত্রী পুনম রানীকে রেখে তিনি মারা যান।
ছেলে-মেয়েদের নিয়ে সংসার চালানোর জন্য স্বামীর পরিবর্তে একটি চাকরি এবং স্বামীর মৃত্যুকালীন ভাতা পাওয়ার আশায় রেল বিভাগের পাকশী অফিসে বহুবার গেছেন স্ত্রী পুনম। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্বামীর স্মৃতিবিজড়িত প্রিয় কর্মস্থল পাঁচবিবি স্টেশনে প্রায়ই আসেন পুনম। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের পর পাঁচবিবি স্টেশনে যাত্রীদের বসার আসনে কোলের শিশু সন্তান প্রিন্সকে নিয়ে উদাসীনভাবে বসে থাকতে দেখা যায় বিধবা পুনমকে।
হতাশাগ্রস্ত পুনম বলেন, আমার বাবা নেই, ভাইয়েরা বিয়ে করে নিজেদের সংসার নিয়েই ব্যস্ত। ছোট দুটি ছেলে-মেয়ে নিয়ে অভাবী মায়ের সংসারে আর কতদিন থাকব? রেল কর্তৃপক্ষ যদি আমার স্বামীর পরিবর্তে আমাকে একটা চাকরি দিত তাহলে শিশু সন্তানগুলোকে নিয়ে খেয়েপরে বাঁচতে পারতাম। স্বামী মারা যাওয়ার পর সন্তান দুটি নিয়ে খুব কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি।
২০২০ সালের ১৯ ডিসেম্বর ভোর ৬টায় পুরানাপেল লেভেলক্রসিং খোলা রেখে গেটম্যান ঘুমিয়েছিলেন। এ সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেন জয়পুরহাট থেকে হিলিগামী বাঁধন পরিবহন বাসের সঙ্গে দুর্ঘটনাটি ঘটে। ট্রেন বাসটিকে প্রায় ৩০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে লাইনের পাশে ফেলে দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
পাঁচবিবি স্টেশনের মাস্টার আব্দুল আওয়াল বলেন, নিহত সুমন এই স্টেশনেই পরিছন্নকর্মীর কাজ করতেন। তার মারা যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied