ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অসহায় মানুষের আস্থার ঠিকানা কামরুল আহসান সরকার রাসেল


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৭:১৫

আলহাজ কামরুল আহসান সরকার রাসেল শুধুমাত্র একজন মানবতার সেবকই নন, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শের একজন সৈনিক। তিনি সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেলের অত্যান্ত আস্থাভাজন ও গাজীপুরের মাটি ও মানুষের জননন্দিত নেতা। তিনি ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারি, তিনি গাজীপুর মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়কের দায়িত্ব পালন করে গাজীপুরের মাটিতে দলটিকে সুসংগঠিত করেছেন। তিনি বর্তমান সময়েও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। 

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশ্বের সৃষ্ট লকডাউনে সারাদেশের সাধারণ মানুষ যখন ভয়াবহ অভাবনীয় অবস্থায় জীবনযাপন করছে, ঠিক সে সময় গাজীপুরের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের নেতাকর্মীদের প্রাণপ্রিয় নেতা কামরুল আহসান সরকার রাসেল, যাকে গাজীপুরের যুবসমাজের আইডল বলা হয়ে থাকে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের দিকনির্দেশনায় গাজীপুর মহানগর যুবলীগের সফল আহ্বায়ক মানবিক নেতা আলহাজ কামরুল আহসান সরকার রাসেল নিজ উদ্যোগে অসংখ্যবার অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী, স্বাস্থ্যসামগ্রী, নগদ অর্থসহ অসুস্থ রোগীদের জন্য জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিসের মাধ্যমে সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দেশের অন্যান্য স্থানের ন্যায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেল নিজ অর্থায়নে গত ৮ জুলাই মহামারীতে অসুস্থ রোগীদের জন্য এই ফ্রি অক্সিজেন সার্ভিসের কার্যক্রম চালু করেন। এরপর থেকে গাজীপুর মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় করে স্বেচ্ছাসেবী টিম গঠন করে তিনি মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে রাতে কিংবা দিনে অসুস্থ রোগীদের সেবা দেয়ার জন্য অবিরাম ছুটে চলেছেন এই মানবিক নেতার কর্মীরা। ইতোমধ্যে রাসেল সরকারের উদ্যোগে গাজীপুর মহানগরীর সকল ওয়ার্ডে অসুস্থ রোগীদের মাঝে ফ্রি অক্সিজেন সেবা দেয়া হয়েছে। 

গাজীপুরের বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, কেবলমাত্র মহামারী করোনা ভাইরাসে সৃষ্ট লকডাউন নয়; গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেল সব সময় গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। তিনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন সামজিক প্রতিষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

গাজীপুরের স্থানীয় বাসিন্দারা আরো জানান, আমরা চাই আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেল মেয়র নির্বাচন করুন। উনার মতো নেতা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে গাজীপুর মহানগরের চলমান উন্নয়ন কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। আমরা প্রিয় রাসেল সরকারকে মেয়র হিসেবে দেখতে চাই।   

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমি শুধু আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সারাদেশ আজ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছেন, আর্তবানবতার সেবায় গাজীপুর মহানগর যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। তাই আমি যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ উদ্যোগ নিয়েছি। ইতিপূর্বে এই প্রিয় নেতা মহানগরের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ থেকে শুরু করে অসহায় কৃষকের পাকা ধানও কেটে দিয়েছেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি হটলাইন নাম্বারে ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবেন।

এমএসএম / জামান

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ