ধরাছোঁয়ার বাইরে মাদকের গডফাদার নুরুল হক
মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। মাদকের নেশায় লণ্ডভণ্ড হচ্ছে নিন্মবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবারের ছেলে-মেয়েরা। মাদকের ছোবলে অবিভাবকরা তাদের সন্তানদের নিয়ে রয়েছেন চরম উদ্বেগ-উৎকণ্ঠায়। বর্তমানে উপজেলা থেকে জেলা পর্যায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছে রমরমা মাদক ব্যবসা। সম্প্রতি দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়ার টলটলিপাড়ার মকছেদ গায়েন জিলারের ছেলে নুরুল হক দীর্ঘদিন যাবৎ মরণ নেশা ইয়বা, ফেনসিডিল, গাঁজা, টেপেন্ডা, হেরোইন বিক্রি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গোপন সূত্রে জানা যায়, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়ার টলটলিপাড়ায় প্রকাশ্যে ফেনসিডিল, টেপেন্ডা, গাঁজা, ইয়াবা বিক্রয় করে আসছে নুরুল হক। এছাড়াও কল্যাণপুর, জয়রামপুর, বিডিসি বাজার, সাদিপুর, চামনাই, আল্লারদর্গা, ভেড়ামারায় পাইকারি মাদক বিক্রি করে আসছে। নুরুল হক এতটাই ভয়ংকর যে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। নুরুল হকের অবৈধ মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকেও মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেবে বলে একটি সূত্র নিশ্চিত করছে।
নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী প্রতিবেদককে বলেন, নুরুল হক একা মাদক ব্যবসা করে না। তার সঙ্গে আছে মশুন আলী, খোকন আলী, মুকুল, রোকেয়া। তারা শুধু মাদক ব্যবসায়ই করে না, জাল নোট ছাপিয়ে বাজারে ছাড়ে।
এ ব্যাপারে এলাকার সচেতন মহল বলেন, নুরুল হক মাদক ও জাল নোটের ব্যবসার সাথে জড়িত। কিছুদিন আগে নুরুল হক RAB-এর হাতে নিজ শ্বশুরবাড়ি থেকে ফেনসিডিলসহ আটক হয়। জামিনে বেরিয়ে থেমে নেই নুরুল হকের রমরমা মাদক ব্যবসা। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে নুরুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমাকে শ্বশুরবাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছিল। আমি জেল থেকে বের হয়ে আর মাদক ব্যবসা করি না।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই, সে যেই হোক না কেন।
সচেতন মহলের দাবি, এই মাদক ব্যবসায়ীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হোক।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের