হাঙ্গেরিতে আশ্রয় নিলেন ইউক্রেনে থাকা ১৫ বাংলাদেশি শিক্ষার্থী
ইউক্রেনে পড়াশোনারত ১৫ জন বাংলাদেশি শিক্ষার্থী পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরিতে এসে পৌঁছেছে। শনিবার রাতে হাঙ্গেরি-ইউক্রেন সীমান্তে তাদেরকে স্বাগত জানান অস্ট্রিয়াতে বাংলাদেশ মিশনের উপপ্রধান রাহাত বিন জামান।
অস্ট্রিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল মুহিত এক টুইটে জানান, হাঙ্গেরিতে বাংলাদেশের অনারারি কনসাল গ্রেগ পাটাকিও ওই সময়ে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বুদাপেস্টে নিয়ে যাওয়া এবং সিলেওয়েস বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থাও করা হয়েছে।
রাষ্ট্রদূত আব্দুল মুহিত হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশিরা বিভিন্ন সীমান্ত অতিক্রম করে নিরাপদ জায়গায় সরে আসার চেষ্টা করছে। ইতোমধ্যে পোল্যান্ড ও রুমানিয়া সীমান্ত দিয়ে ২০০ জনের মতো বাংলাদেশি ইউক্রেন থেকে সরে আসতে সমর্থ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন