ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মেয়েকে সৎকার করে এসে নেমে পড়লেন মাঠে, করলেন সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২২ দুপুর ১:৭

মেয়েকে হারানোর দুঃখ তখনও বুকে চেপে রেখেছেন। কিন্তু ক্রিকেটটা যে তার ধ্যান-জ্ঞান। তাই মাঠে নেমে পড়লেন রঞ্জি ট্রফি খেলতে। শুধুই কি নামলেন! চণ্ডিগড়ের বিপক্ষে বারোদার ব্যাটসম্যান বিষ্ণু সোলাঙ্কি করেছেন সেঞ্চুরিও। 

ভুবনেশ্বরে বিকাশ ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচে দ্বিতীয় দিন বরোদার হয়ে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন বিষ্ণু। ১৬১ বলে ১০৪ রান করে আউট হন তিনি। তার সেঞ্চুুরির ওপর ভর করে ৫১৭ রান তোলে বরোদা। জীবনের এমন কঠিন মুহূর্তে সেঞ্চুরি পাওয়ায় বিষ্ণুকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষ্ণুর প্রশংসা করে শেল্ডন জ্যাকসন লেখেন, ‘অসাধারণ ক্রিকেটার! আমার জানা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণুকে স্যালুট জানাই, ওর পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও সেঞ্চুরি করো তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।’

বরোদা ক্রিকেট সংস্থার প্রধান শিশির হত্তাঙ্গাদি শুভেচ্ছা জানিয়েছেন বিষ্ণুকে। তিনি টুইট করে লেখেন, ‘কয়েক দিন আগে নিজের সদ্যোজাত মেয়েকে হারানো এক ক্রিকেটারের গল্প। মেয়ের শেষকৃত্য করে রঞ্জি খেলার জন্য বরোদা দলে যোগ দেয় সে। এখন সেঞ্চুরি করল। খুব বেশি প্রশংসা নাই পেতে পারে, কিন্তু আমার কাছে বিষ্ণু সত্যিকারের নায়ক, এক জন অনুপ্রেরণা।’

১১ ফেব্রুয়ারি মেয়ের বাবা হন বিষ্ণু। ২৪ ঘণ্টার মধ্যে মারা যায় সদ্যোজাত মেয়েটি। সেই সময় ভুবনেশ্বরে দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যান তিনি। তিন দিনের মধ্যে ফিরে এসে দলে যোগ দেন এই ক্রিকেটার। 

এমএসএম / এমএসএম

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান