বাংলাদেশ দলকে প্রশিক্ষণ দেবেন বিশ্বকাপজয়ী কোচ
নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এবার দেশের বাইরে সাদা পোশাকের ফরম্যাটে জয়ের ক্ষুধা পেয়ে বসেছে বাংলাদেশ দলের। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কথা চলছে বিশ্বকাপজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। কারস্টেনের নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে এই অনুশীলন। সেখানে কারস্টেন তিন সেশন বাংলাদেশকে মুমিনুল হকদের অনুশীলনে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে স্থানীয় সাপোর্ট স্টাফ। ছাড়াও এই ক্যাম্পে থাকবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।
দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ১২ মার্চ ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা রয়েছে। তার আগে টেস্ট দলের ক্রিকেটাররা দেশেই নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বগুড়ায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম সফর করে ২০০২ সালে, সর্বশেষ ২০১৭ সালে। এ সময়ে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি কখনো।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!