কারাবন্দিদের সাথে মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জেলার, ডেপুটি জেলার ও কারারক্ষীদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কারাবন্দিদের সাথে মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সে আয়োজিত ১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেছেন, করোনা মহামারী মোকাবেলায় দেশের ৬৮টি কারাগারে আটক বন্দিদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। করোনার কারণে বন্দিদের দেখা সাক্ষাৎ বন্ধ থাকায় তাদের পরিবারের সাথে সপ্তাহে ১ দিন ১০ মিনিট মোবাইলে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে। মোবাইলে কথা বলার পাশাপাশি ভিডিও কলের ব্যবস্থা করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই ২০০ বছরের ইতিহাসে কারাবন্দিদের সকালের নাস্তায় রুটি-গুড়ের পরিবর্তে সপ্তাহে চারদিন সবজি-রুটি, দুইদিন খিচুড়ি, একদিন হালুয়া-রুটি দেয়া হচ্ছে, যা যুগান্তকারী পরিবর্তন। বাংলা নববর্ষসহ বিশেষ দিবসগুলোতে উন্নত মানের খাবারের জন্য বন্দি প্রতি বরাদ্দ বাড়ানো হয়েছে এবং বিভিন্ন ভাতা বৃদ্ধি করা হচ্ছে।
তিনি আরও বলেন, কারাগার এখন কেবল শাস্তি কার্যকর করার জায়গা নয়। বন্দিদের বিভিন্ন প্রকার কর্মমুখী প্রেষণামূলক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করে সমাজের মূলধারায় ফিরিয়ে দেয়ার মতো গুরুদায়িত্ব পালন করছে কারাগারগুলো।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আজকের বাংলাদেশ জেল সমানতালে এগিয়ে চলছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর ইচ্ছায় কারা বিভাগের একটি অংশের বেতন কাঠামো ও পদমর্যাদার উন্নয়ন করা হয়েছে। কারাগারের জনবল বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রশিক্ষণার্থী কারারক্ষীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা মনে রাখবেন জনগণের অর্থ দ্বারা আপনাদের বেতন ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়। তাই জনসেবাকে প্রাধান্য দিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা পদায়নকৃত কারাগারে গিয়ে তা কার্যকরী করবেন। আদেশ পালনের ব্রত নিয়ে দায়িত্ববোধ জাগ্রত করে কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, বন্দিদের সাথে মানবিক আচরণ, বন্দিদের সংশোধন ও পুর্নবাসনসহ যুগোপযোগী কারা ব্যবস্থাপনা নিশ্চিত করে বাংলাদেশ কারা বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ আবরার হোসেন, কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তার, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন আব্দুল জলিল প্রমুখ।
১২তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৫৯তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রিক্রুট ডেপুটি জেলারদের র্যাংক ব্যাচ প্রদান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কারাগারের পক্ষ থেকে কারা মহাপরিদর্শক স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্রেস্ট প্রদান করেন।
এমএসএম / জামান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩
নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক
Link Copied