চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের নেতাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সোনামসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সোনামসজিদ স্থল বন্দর আমদানি-রপ্তানি গ্রুপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে তারা বন্দর সংশ্লিষ্ট উন্নয়ন ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথি শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করবো। আলোচনা করে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ব্যবসার বানিজ্যের মান আরও সুদৃঢ় করা হবে বলেও জানান। ব্যবসা বানিজ্যর প্রসার হলে বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন হবে। ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক। এ সময় বাংলাদেশকে সব সময় পাশে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
প্রধান বক্তা ড. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ভারতের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।সোনামসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রাজু বলেন, স্থলবন্দরে আমদানি রপ্তানির ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ২ দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্বাগত বক্তব্য সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু বলেন, আমাদের ভারতীয় হাইকমিশনারের সাথে ব্যবসা বানিজ্য সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আমদানি রফতানির বিষয় নিয়ে ১২টি প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাবনার বিষয়ে আলোচনার মাধ্যমে ব্যবসা বাণিজ্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সন্জিব কুমার।
আলোচনা শেষে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন সোনামসজিদ স্থল বন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান রাজু ।
এমএসএম / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied