কুড়িগ্রামে সরকারি গাছ কর্তন : জেলা পরিষদ কর্তৃক জব্দ, মামলা প্রক্রিয়াধীন
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের স্পিনিং মিল হতে চেরেঙ্গা হয়ে নিমবাগানগামী সরকারি রাস্তার জীবিত দুটি সরকারি গাছ কর্তন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের লেপু মিয়ার ছেলে মো. আব্দুল মতিন চেরেঙ্গা মধ্যপাড়া গ্রামের মো. রহমত আলীর দোকানের সামনে রাস্তায় অবস্থিত জেলা পরিষদের আওতাধীন সরকারি একটি আম গাছ ও একটি কাঁঠাল গাছ কর্তন করে।
খবর পেয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার মো. রাশেদুজ্জামান রাসেল রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কর্তনকৃত গাছ দুটি জব্দ করে জেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। গাছ কর্তনকারী মো. আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
সার্ভেয়ার রাশেদুজ্জামান রাসেল জানান, সরকারি রাস্তার দুটি জীবিত গাছ কর্তন করা হয়েছে। আমরা খবর পেয়ে কর্তন করা গাছ দুটি উদ্ধার করে জেলা পরিষদ ডাকবাংলায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied