ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নির্বাচনী পরীক্ষা ছাড়াই হবে এসএসসি-এইচএসসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-২-২০২২ সকাল ৮:৫০

এ বছর নির্বাচনী পরীক্ষা ছাড়াই নেওয়া হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। গতকাল রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে নেওয়া হবে না পরীক্ষা।

জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল অংশে বরাদ্দ থাকবে ৩০ নম্বর। এই অংশে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের। আর নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের।

এছাড়া মানবিক বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সৃজনশীল অংশে থাকবে ৪০ নম্বর। এখানে উত্তর দিতে হবে চারটি প্রশ্নের। এর বাইরে নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

উল্লেখ্য, গত বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

জামান / জামান

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ

পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন