ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১২:৫২

নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার ( ১ মার্চ) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্ত আসামী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বড়বাড়ী গ্রামের আশরাফ মন্ডল এর ছেলে মো. মিলন। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। আসামী মো. মিলন পলাতক রয়েছে বলে জানা গেছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী নড়াইল গোয়েন্দা পুলিশের একটি দল সদরের যশোর-নড়াইল মাহাসড়কে চাচড়া পাকা রাস্তায় যানবাহন তল্লাশি কারছিল এসময় যশোর থেকে নড়াইল গামী বাস ( নাটোর-জ-০৪০০২২) থামিয়ে তল্লাশি করার সময় বাসের মাঝখানে সিটে বসা আসামী মো. মিলন কে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ এবং তার হাতে থাকা কালো রঙের ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

পরে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষনা করেন আদালত। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি মোতাবেক তা ধংসের নির্দেশ দেন আদালত।

এমএসএম / এমএসএম

দুমকিতে নিষিদ্ধ সংগঠনের আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার