ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সুন্দরবনে গোলপাতা আহরণে অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ২:৩৫
চলতি মৌসুমে সুন্দরবনে গোলপাতা আহরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গোলপাতা পারমিটে রাজস্বের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, নৌকার ধারণক্ষমতার চেয়ে ৪ গুণ বেশি গোলপাতা আহরণ, কূপে নিযুক্ত বন কর্মকর্তাদের ঘুষবাণিজ্য, বাওয়ালীদের নিয়মবহির্ভূত বনজদ্রব্য (সম্পদ) কর্তন চলছে।
 
সূত্র জানায়, গত ৩১ জানুয়ারি পশ্চিশ সুন্দরবনের ৮ টি ফরেস্ট ষ্টেশন থেকে গোলপাতার পারমিট শুরু হয়েছে যা আগামী ৩১ মার্চ পর্যন্ত চালু থাকবে। খুলনা রেঞ্জে শিবসা কূপ ও সাতক্ষীরা রেঞ্জে সাতক্ষীরা গোলপাতা নামে  ২ টি কূপের মাধ্যমে আড়াই শতাধিক বিএলসি ধারী কাঠের তৈরী বড় নৌকা  বর্তমানে সুন্দরবনে গোলপাতা কর্তন করতে ব্যস্ত সময় পার করছে। 
 
খোঁজ নিয়ে জানা যায়, ইতোমধ্যে গোলপাতা ভর্তি নৌকা লোকালয়ে আসতে শুরু করেছে। নৌকা গুলো ২/৩ স্তরের মলমলা গিয়ে ৫'শ মণের পারমিটে আড়াই হাজার মণের বেশি অতিরিক্ত গোলপাতা  বোঝাই করছেন।পশ্চিম সুন্দরবনে শিবসা ও সাতক্ষীরার দুইটি গোলপাতার কূপে ২ জন কূপ কর্মকর্তা, সহযোগী কর্মকর্তা ও বেশ কয়েকজন বন রক্ষী রয়েছে। তারা মূলত সংশ্লিষ্ট কূপে গোলপাতা কর্তনের জন্য বিএলসি ধারী নৌকার মালিকদের ঘের বরাদ্ধ দেয়া, নৌকার সঠিক পরিমাপ করা, অতিরিক্ত বোঝাই নিয়ন্ত্রণে ২/৩ স্তরের মলমসহ অন্যান্য বনজদ্রব্য (সম্পদ) কর্তন থেকে বাওয়ালীদের বিরত রাখতে সার্বক্ষণিক নজরদারিকরণের মর্মে বন বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করবেন।
 
কিন্তু বাস্তব চিত্র উল্টো দেখা যায়, ধুরান্তর বাওয়ালীরা কূপ কর্মকর্তাদের ম্যানেজ করে ৫'শ মণ ধারন ক্ষমতা নৌকায় অতিরিক্ত আড়াই থেকে তিন হাজার মণ গোলপাতা বোঝাই করে নিয়ে আসছে।নাম প্রকাশ না করার শর্তে কয়রার ভান্ডার পোল এলাকার কয়েকজন বাওয়ালী জানিয়েছেন, অতিরিক্ত গোলপাতা বোঝাইয়ের জন্য বহর মালিকের মাধ্যমে বন রক্ষীদের মোটা অংকের উৎকোস দিয়ে থাকি।ফলে সরকার প্রতিটি নৌকা থেকে ট্রিপ প্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকা হারে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মবর্হিভূত ভাবে গোলপাতা আহরণের সুযোগ দিয়ে বাওয়ালীদের কাছ থেকে এভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন কূপে নিযুক্ত বনকর্মকর্তা ও বনরক্ষীরা৷ 
 
সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ মোহসীন হোসেন জানান, বন কর্মকর্তারা গিয়ে নৌকা চেক করেছে, বিএলসি পরিক্ষা নিরীক্ষা শেষে পারমিট দেয়া হয়েছে৷ গোলপাতার নৌকায় মলম ব্যবহার না করতে বাওয়ালীদের সতর্ক করা হয়েছে সাথে বনরক্ষী ও কূপকর্মকর্তাদের এ ব্যাপারে কঠিন ভূমিকা রাখতে বলা হয়েছে।তার পরও কেউ  রাজস্ব ফাকি দিয়ে অতিরিক্ত গোলপাতা আনছে কিনা খতিয়ে দেখা হবে।কোন প্রকার অনিয়ম ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।উৎকোচের ব্যাপারে আমার জানা নেই খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার