ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সকল শিশুর জন্য স্বপ্নের পার্ক ও শিশুশ্রম প্রতিরোধে প্রচার অভিযান


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ৩:২৭

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল ঢাকার গাবতলীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রাম ‘সকল শিশুর জন্য স্বপ্নের পার্ক ও শিশুশ্রম প্রতিরোধ’ শিরোনামে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সাধারণ জনগণ, অভিভাবক, সকল সচেতন নাগরিক, দায়িত্ব বাহক এবং নীতিনির্ধারকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের শিশু ও কিশোর-কিশোরী এবং জারিগানের দলের অংশগ্রহণে বিষয়ভিত্তিক পথনাটক এবং জারিগানের আয়োজন করে।

ঢাকা থেকে বিভিন্ন জেলায় প্রত্যাগত এবং বিভিন্ন জেলা থেকে আগতসহ ঢাকা শহরের প্রায় ৩-৪ হাজার মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু, কিশোর-কিশোরী, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণ অনুষ্ঠানটি উপভোগ করেন এবং খেলাধুলা, বিনোদন, খেলার মাঠ এবং পার্কের গুরুত্ব ও  প্রয়োজনীয়তো এবং শিশুশ্রমের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরাসহ শিশুদের সুন্দর এবং সুষ্ঠুভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, সে বিষয়ে পরিষ্কার জ্ঞান ও ধারণা অর্জন করেন।

পথনাটক এবং জারিগান দেখার পর উপস্থিত জনগণের একাংশ বলেন শিশুদেও সুষ্ঠু ও সুন্দও ভাবে বেড়ে উঠার জন্য খেলা-ধুলা, বিনোদন পার্ক, খেলার মাঠ এবং শিশুশ্রম প্রতিরোধ যে কত গুরুত্বপূর্ণ বিষয়টা কখনও এত গভীরভাবে ভেবে দেখিনি। বাংলাদেশ সরকারের উচিৎ বিষয়গুলি নিয়ে আরো একটু ভেবে দেখা এবং কার্যকরী পদক্ষেপ নেয়া, অভিভাবকদেও উচিৎ তাদেও শিশুদের খেলা-ধুলার সুযোগ তৈরি করে দেয়া ও শিশুশ্রম প্রতিরোধে জোরালো ভূমিকা রাখা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, অন্যান্য শিশু উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ সরকার ও সিটি কর্পোরেশন এর উচিত এ ধরণের ব্যাপক ভিত্তিক প্রচারণা চালানো। 

অনুষ্ঠানটিতে স্বশরীওে উপস্থিত থেকে অন্যান্যদের সাথে উপভোগ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টও অপারেসন্স চন্দন জেড গমেজ, ডিরেক্টও অপারেসন্স সাগর মারান্ডী, আরবান এবং রুরাল অঞ্চলের উপপরিচালক মঞ্জু মারিয়া পালমা, আরবান প্রোগাম এর টেকনিক্যাল ম্যানেজার জোয়ান্নাডি’ রোজারিও এবং আরো অনেকে। 

অনুষ্ঠানের সার্বিক সাফল্যে আন্তরিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশন, ঢাকা বাস-ট্রাক শ্রমিক সংগঠন, গাবতলী বাস টার্মিনাল ইজারাদার প্রতিষ্ঠান রাফি এন্টারপ্রাইজ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, উপ পুলিশ কমিশনার, ট্রাফিক, রমনা বিভাগ, মিরপুর বিভাগ, তেজঁগাঁও বিভাগ, দারুস সালাম থানার কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আব্বাস উদ্দিন, চেয়ারম্যান, বাংলাদেশ বাস-ট্রাক অওনার্স এসোসিয়েশন, গাবতলী, ঢাকা। তিনি বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আরবান প্রোগ্রাম এর এ ধরণের উদ্যোগ সত্যিই সকল দায়িত্ববাহক এবং নীতি নির্ধারকদেও তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আওে া সচেতন করবে। অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত সকলের মাঝে মাস্ক, কলম, ছাতা বিতরণ করেন ও যানবাহনের মাধ্যমে সাড়া দেশে সচেতনতামূলক স্টিকার, পোস্টার ছড়িয়ে দেন।

এমএসএম / জামান

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ