ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

প্রশিক্ষনার্থীর সংখ্যায় গড়বড়

বালাগঞ্জে উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণে প্রকৃত কৃষকরা বঞ্চিত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৫:১৫

সিলেটের বালাগঞ্জ উপজেলায় উচ্চমূল্যের ফসল উৎপাদনের কৃষক প্রশিক্ষণে প্রকৃত কৃষকদের বঞ্চিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ মার্চ) উচ্চমূল্যের ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণের সমাপনী দিনে প্রকৃত কৃষকরা ‍এ অভিযোগ করেন।

সরেজমিন ক্ষুদে চা ব্যবসায়ী, কম্পিউটার অপারেটর, গাড়িচালকসহ অন্যদের প্রশিক্ষণ নিতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত এক কৃষককে প্রশিক্ষণ কক্ষের সামনে এসে বলতে শোনা যায়, চা ব্যবসায়ী, গাড়িচালক কৃষক হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। আমার মতো প্রকৃক কৃষকের কোনো দাম নেই। উপজেলা ভাইস চেয়ারম্যানের গাড়িতে থাকেন একজন, তাকেও প্রশিক্ষণ নিতে দেখা যায়। প্রশিক্ষণে আসা বেশিসংখ্যক লোকের নেই কৃষি কার্ডও।

গত সোমবার থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে ৬০ জনকে প্রশিক্ষণ দেয়ার কথা থাকলেও প্রশিক্ষণ নিতে দেখা যায় ৫৪ জনকে। এখানে ধান, কমলা, টমেটো, মিষ্টিকুমড়া, ড্রাগন ফল, পেয়ারা, পেঁপে, সরিষা, আদা, হলুদসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণে আসা ৫৪ জনকে ১ হাজার টাকা ভাতা আর যাতায়াত ভাড়া বাবদ ২০০ টাকা দেয়া হয়।

এ বিষয়ে উপজেলা কৃষিবিদ সুমন মিয়া জানান, আমাদের ৬ জন কৃষি উপ-সহকারী ৮ জন করে নাম দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নাম দিয়েছেন। হয়তো দু-একজনের নাম ভুলক্রমে আসতে পারে। তবে দুদিনের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত খুশি। আমরা ৬০ জনকেই প্রশিক্ষণ দিয়েছি।

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প জাইকার সহায়তায় এ প্রশিক্ষন বাস্তবায়ন করে উপজেলা কৃষি ও সেচ বিষয়ক কমিটি এবং আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার