মির্জাগঞ্জে সরকারি জমিতে উচ্ছেদ অভিযান, খালের পাড়ে পাকা স্থাপনা
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এতে সরকারি জমিতে নির্মিত আধাপাকা ও টিনশেডের ঘর উচ্ছেদ কো হয়। কিন্তু খালের পাড়জুড়ে দাঁড়িয়ে থাকা প্রভাশালীদের বহুতল পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়নি বলে অভিযোগ উচ্ছেদ হওয়াদের। এছাড়াও উপজেলার পশ্চিম সুবিদখালী নাপিত বাড়ির খালটি বেদখলে রয়েছে বলে জানা গেছে।
মো. বাদল খাল ও আরিফসহ অনেক বলেন, আমাদের ছোট টিনের ঘরগুলো ভেঙে দিয়েছে। কিন্তু সুবিদখালী বাজারে বেড়েরধন খালের দুপাশে দখল করে বহুতল পাকা স্থাপনা গড়ে তুলেছেন দেলোয়ার খান, ফরিদ হাওলাদার, ইউনুচ হাওলাদার ও শুভল চন্দ্র দেবনাথসহ অনেক বড় বড় ব্যবসায়ী ও নেতারা। এগুলো কেন ভাঙা হলো না?
উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের রুস্তম আলী বলেন, নাপিত বাড়ির খালটি দখল করে কাঁচা-পাকা ঘর তুলেছে লিটন, ইব্রাহিম খান, শাহজাহান ও লতিফ আকনসহ বহু লোকজন। এমনকি ৫টি বাড়ির দরজা ও ২টি পুকুর করেছে খালটি দখল নিয়ে। এসব আমলে নিচ্ছে না প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান-উজ্জামান বলেন, সকল দখলদারের কাছ থেকে সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত দখলদারকে উচ্ছেদ করে সরকারি জমি ও খাল উন্মুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস জানান, কিছু দখলদার তাদের রেকর্ডীয় জমি বলে দাবি করেন। তবে কাগজপত্র যাচাই-বাছাই করে সকল সরকারি জমি, খাল ও জলাশয় দখলমুক্ত করা হবে।
এমএসএম / জামান
অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা
চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড
বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার
জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা
কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার
সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!
অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।
গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক
গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Link Copied