ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বারির তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৫:৫২
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় ও জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জেএসটি) যৌথ আয়োজনে বাংলাদেশের তরুণ কৃষি গবেষকদের জন্য হাইড্রোপনিক পদ্ধতির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত সাকুরা বিজ্ঞান এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে দুই দিনব্যাপী (২৮ ফেব্রুয়ারি থেকে ০১ মার্চ) এ অনলাইন প্রশিক্ষণে তরুণ গবেষকেরা মৌলিক হাইড্রোপনিক বিষয়ে প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
 
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় শিমানে ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিচালক অধ্যাপক ড. হারু মিআও বক্তব্য রাখেন। বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আসাদুজ্জামান এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোশিকি আশাও হাইড্রোপোনিকের বিভিন্ন পদ্ধতির ওপর আলোচনা করেন এবং এ প্রশিক্ষণ কর্মসূচির সমন্বয় করেন।
 
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বক্তিয়ার, বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং শিমানে ইউনিভার্সিটির লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মাকোতো কাওয়া মুকাই উপস্থিত ছিলেন।
 
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচীতে তরুণ বিজ্ঞানীরা হাইড্রোপনিক এবং মাটিবিহীন চাষাবাদ, জাপানি হাইড্রোপনিক সংস্কৃতির ইতিহাস, শিমানে বিশ্ববিদ্যালয়ের হাইড্রোপনিক গবেষণা কার্যক্রম, হাইড্রোপনিক সিস্টেম, হাইড্রোপনিক পুষ্টির সমাধান প্রণয়ন এবং প্রস্তুতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। এছাড়া প্রশিক্ষণে বাংলাদেশে হাইড্রোপনিক সংস্কৃতির বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরা হয় এবং ভবিষ্যতে হাইড্রোপনিক গবেষণা এবং জাপান ও বাংলাদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

এমএসএম / জামান

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ