ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় দৈনিক সকালের সময় অ্যাওয়ার্ড পেলেন যারা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৩-২০২২ বিকাল ৬:১

গাজীপুরে বিভিন্ন পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় চারজনকে দৈনিক সকালের সময় অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দৈনিক সকালের সময় পত্রিকার জন্মদিনের আনন্দঘন মুহূর্ত উদযাপনে গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) সারাদেশ থেকে সকালের সময়ের পরিবারের সদস্য-শুভানুধ্যায়ীরা মিলিত হয়েছিলেন রাজধানীর অভিজাত হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁওয়ে, যেখানে সবাই মনের কথা বলেছেন, হেসেছেন, গেয়েছেন, খেয়েছেন আর প্রতিশ্রুতি দিয়েছেন আগামীদিনে পত্রিকাটি ঘিরে তাদের স্বপ্নপূরণের।

সারাদেশের ন্যায় গাজীপুর থেকে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান সরকার রাসেলকে সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা সেবায় বিশেষ অবদান রাখায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে সম্মাননা দেয়া হয়। সেরা সংগঠক হিসেবে মো. সোহেল রানাকে (জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত) ও সামাজসেবায় বিশেষ অবদান রাখায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মো. হাসান উদ্দিনকে সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ সিআইপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার, পোস্টার ও প্রদর্শনী দিয়ে অনুষ্ঠানের আবহ তৈরি করা হয়েছিল। যারা সোনারগাওঁ হোটেলে যাননি তাদের অনেকেই যুক্ত ছিলেন ফেসবুক লাইভের বদৌলতে। 

সকল শ্রেণি-পেশার মানুষের ভালবাসার জবাবে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীদিনে সবার ভালোবাসা কামনা করেন। সেই সাথে দৈনিক সকালের সময় পত্রিকার পেশাদারিত্ব বৃদ্ধির পাশাপাশি পত্রিকাটিকে দেশের প্রথম সারিতে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

নূর হাকিম বলেন, দৈনিক সকালের সময়ের যাত্রা শুরু একক হাতে হলেও এ প্রতিষ্ঠানটি এখন দেশের মানুষের সম্পদে পরিণত হয়েছে। দেশের সকল জেলা-উপজেলা ছাড়িয়ে লাখো পাঠক আজ আমাদের অংশ। তাই সবার ভালোবাসা নিয়েই তিনি সামনে এগোতে চান।

কণ্ঠশিল্পী মনি কিশোর, আলম আরা মিনু, বিউটি, শফিক তুহিন, লুইপা, সোমা মুৎসুদ্দি, আনিয়ান শুভদের গানে মুখরিত ছিল হোটেল সোনারগাঁওয়ের বলরুম। সেই সাথে সরকারের মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ আমলা, শিল্পপতি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, লেখক শুভানুধ্যায়ীদের উচ্ছ্বল পদচারণায় মিলন মেলায় পরিণত হয়েছিল পুরো অনুষ্ঠান। 

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক পরিবারের সদস্যরা আসেন প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে। তারা ফুলেল শুভেচ্ছা আর শুভেচ্ছাবাণীতে সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিমসহ পরিবারের সদস্যদের সিক্ত করে তোলেন। অনুষ্ঠান ঘিরে নির্মিত প্রচারিত দৈনিক সকালের সময়ের থিম সং সকলের মন কেড়ে নেয়, যেখানে সব মানুষের কথা তুলে ধরাসহ বাংলাদেশের অগ্রযাত্রা, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর ভিশনারী নেতৃত্বের কথা তুলে আনা হয়েছে কথা ও সুরে। 

এমএসএম / জামান

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ