টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেজ বুকে তিনি
এক-দুই ঘণ্টা ব্যাটিং করেই হাপিয়ে উঠেন অনেকে। সেখানে সিদ্ধার্থ মোহিত ব্যাট করেছেন টানা ৭২ ঘণ্টা। তাতে নিজের নাম তিনি তুলেছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। মুম্বাইয়ের এই ১৯ বছরের তরুণ ব্যাট করেছেন ৭২ ঘণ্টা ৫ মিনিট।
এর আগে টানা ব্যাট করার রেকর্ডটিও তার দখলে ছিল। ৫০ ঘণ্টা ৪ মিনিট ৫১ সেকেন্ড ব্যাট করেছিলেন তিনি। ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাট করেছিলেন। তাকে টপকে মোহিতে টানা ব্যাট করে যাওয়ায় (পুরুষদের মধ্যে) নতুন নজির গড়েন।
বিশ্বরেকর্ডের পর মোহিত বলেন, ‘যা আমি করার চেষ্টা করেছিলাম, তা করতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে বাড়তি কিছু আছে। কোভিড আবহে লকডাউনের জন্য আমার দুই বছর ক্রিকেট নষ্ট হয়েছে। ভেবেছিলাম অন্যরকম কিছু করব। আমি অ্যাকাডেমির অনেক কোচের সঙ্গে যোগাযোগ করেছিলাম। সবাই আমাকে না বলেছিল। তখন আমি জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে সবরকম ভাবে সমর্থন করে। যা যা প্রয়োজনীয় ছিল, তার জোগান দিয়েছেন।’
মোহিতের প্রতি ঘণ্টায় পাঁচ মিনিটের ব্রেক নেওয়ার অনুমতি ছিল। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্যও তার বিরতি নেওয়ার সুযোগ ছিল। টানা চার ঘণ্টা কোনও ব্রেক না নিয়েও ব্যাট করতে পারতেন। মোহিত নেটের পাশে কয়েকটি বিছানার ব্যবস্থা করা হয়েছিল। ছিল ফুড প্যাকেট। যদিও মোহিতে শুধু প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ড্রিঙ্কস নেন। এভাবেই টানা তিন দিন ব্যাট করার শক্তি সঞ্চয় করেন তিনি।
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!