ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির ভিডিও দেখে এসে তার মতো গোল গ্রিলিশের


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ১২:২০

পিটার্সবার্গের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। তাতে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে পেপ গার্দিওলার দল। দুটি গোলেরই যোগানদাতা ছিলেন ফিল ফডেন। এর মধ্যে দ্বিতীয় গোলের বল তিনি বাড়িয়েছিলেন জ্যাক গ্রিলিশের উদ্দেশে। 

ওই বল পেয়ে দারুণ দক্ষতায় জালে জড়ান ইংলিশ তারকা। ম্যাচশেষে মজার এক ব্যাপার জানিয়েছেন গ্রিলিশ। তিনি বলেছেন, আসার সময় মেসির একটি গোলের ভিডিও দেখেছিলেন সতীর্থ ফডেনের সঙ্গে। ম্যাচে এসেও একই রকম গোল করেছেন তিনি।

গ্রিলিশ বলেছেন, ‘মজার ব্যাপার হচ্ছে ম্যাচ খেলতে আসার আগে আমি ফিল ফডেনের পাশে বসেছিলাম। আর আমরা তখন মেসির ভিডিও দেখছিলাম। গোল করার পর ফডেন এসে আমাকে বলল, এই গোলটা আমরা যে ভিডিওটা দেখলাম; ওটার মতোই।’

সিটির অন্য গোলটি এসেছে রিয়াদ মাহরেজের পা থেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১৯ গোল। এর মধ্যে গত ৭ ম্যাচে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের শেষে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

তিনি বলেছেন, ‘সে তার ক্যারিয়ারের সেরা খেলাটা খেলছে। আমরা জানি মাহরেজের মান কেমন আর সে ফুটবল খেলতে ভালোবাসে। এটা তার কাছে পেশা না, এটা আনন্দ। সে প্রতিদিনই খেলতে পারবে।’

গোল করা জ্যাক গ্রিলিশকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘সে মাত্রই ইনজুরি থেকে ফিরেছে আর এখনই ভালো পর্যায়ে আছে। এটা গুরুত্বপূর্ণ। আমাদের সমর্থকদের প্রতি একটা কর্তব্য আছে যারা অনেক পথ পাড়ি দিয়ে খেলা দেখতে এসেছে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে