৭ কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। দুই দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সেগুলো হলো- ঢাবি অধিভুক্ত ৭ কলেজের সব আসনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা। এছাড়াও অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধা তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, ৭ কলেজের প্রায় তিন হাজার আসন ফাঁকা থাকলেও ভর্তি স্থগিত রাখা হয়েছে। বিষয় মনোনয়নের সময় ৭ কলেজের আসন সংখ্যা ২৬ হাজার ১৬০টি বলা হয়। অথচ চূড়ান্ত মনোনয়নের পর বলা হচ্ছে আসন সংখ্যা ২৩ হাজার ২৬২টি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষার্থীরা জানান, ফাঁকা আসন পূরণসহ দুই দফা দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি আমরা শাহবাগে সমাবেশ করেছি। এরপরও কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করেনি। অথচ অনেক শিক্ষার্থী ৭ কলেজে অপেক্ষমাণ থাকায় অন্য কোথাও ভর্তি হননি। আমাদের দাবি হলো ফাঁকা আসনে দ্রুত ভর্তির সুযোগ দেয়া। আমরা এর আগেও আবেদন জানিয়েছি। এতে কাজ না হওয়ায় আজ নীলক্ষেত অবরোধ করেছি।
এ সময় ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। অবরোধের কারণে নীলক্ষেত এলাকয় যানচলাচল বন্ধ রয়েছে।
জামান / জামান
নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা
পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু
নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন
কুবির হলে জুনিয়রকে রাতভর র্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ
পাবিপ্রবিতে ভিন্ন ধর্মাবলম্বীর দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ
বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী
আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল