ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফুলছড়িতে মাঠ প্রশাসনে কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২-৩-২০২২ দুপুর ২:১১
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাঠ প্রশাসনে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে, যা সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা।
 
গতকাল মঙ্গলবার (১ মার্চ) সকাল ৯টা থেকে চলছে ‍এ কর্মবিরতি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ফুলছড়ি উপজেলা শাখার আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা হাজিরায় স্বাক্ষর করে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেন।
 
বাকাসস ফুলছড়ি উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ আসাদুজ্জামান আসাদ বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারী ছুটির দিন ব্যতীত ২৪ মার্চ পর্যন্ত এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে। দেশের অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদোন্নতি হলেও শুধুমাত্র মাঠ প্রশাসনে কর্মরত অফিস সহকারীরা চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। তাই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত সহকারীদের কাজের গতিশীলতা অব্যাহত রাখতে পদোন্নতিসহ পদবী পরিবর্তন করার দাবি জানাই।
 
এ সময় বাকাসস গাইবান্ধা জেলা শাখার কার্যকরী সদস্য আতিকুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার